১৪৪ ধারা জারি মিরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে পথচারী নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বুধবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বারইয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ওই পথচারী শিল্প গ্রুপের কর্মী। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

এর আগে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষের আশঙ্কায় উপজেলার ৫০০ গজের মধ্যে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জানা যায়, বুধবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীর। অপরদিকে বেলা ১১টায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে আরেকটি গ্রুপ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, ‘জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা পরিষদের ৫০০ গজের মধ্যে আজ সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘এই সময়ে সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও ৫ জনের অধিক চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা আয়োজনসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।’

  • Related Posts

    ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয় স্লোগান ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’- এর ব্যাখ্যা দিয়েছেন তিনি। জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকারের মূল লক্ষ্যে হলো- একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু,…

    Continue reading
    ট্রাম্প কি ইরান যুদ্ধে নিজের সব লক্ষ্য পূরণ করতে পেরেছেন?

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) একাধিক লক্ষ্য ঘোষণা করেছিলেন। এর মধ্যে ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা, তেহরানকে কখনো…

    Continue reading

    ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    ট্রাম্প কি ইরান যুদ্ধে নিজের সব লক্ষ্য পূরণ করতে পেরেছেন?

    ট্রাম্প কি ইরান যুদ্ধে নিজের সব লক্ষ্য পূরণ করতে পেরেছেন?

    গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী

    গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী

    মেসির পারফরম্যান্সে আমি বাকরুদ্ধ: স্কালোনি

    মেসির পারফরম্যান্সে আমি বাকরুদ্ধ: স্কালোনি

    ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের

    ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের

    মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, নাঈম-নাদিয়ার উদযাপন ভাইরাল

    মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, নাঈম-নাদিয়ার উদযাপন ভাইরাল

    ইংলিশ চ্যানেলে অভিবাসীর ঢল

    ইংলিশ চ্যানেলে অভিবাসীর ঢল

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী