১৩ মিনিটেই গোল পাল্টা গোল

গ্যালারিতে তখনো ঠিকঠাক মতো জায়গা পেতে বসেননি দর্শকরা। ম্যাচ কেবল গড়িয়েছে ষষ্ঠ মিনিটে। এরই মধ্যে আবাহনী সমর্থকদের স্তব্ধ করে দিয়ে লিড নিয়ে নেয় বসুন্ধরা কিংস।

কিংসের প্রথম আক্রমণেই আবাহনীর রক্ষণকে মনে হয়েছিল এলোমেলো। গোলরকক মিতুল মারমাকে দেখা গেছে আস্থাহীন। আবাহনী যখন গুছিয়ে উঠতে শুরু করে তখনই বক্সের বাইরে ফ্রিকিক পায় কিংস। সাদ উদ্দিনের ফ্রি কিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড লেসকানোর হেডে কাঁপে আবাহনীর জাল।

বড় ম্যাচে শুরুতেই লিড কিংসকে করে তোলে আরও আত্মবিশ্বাসী। দ্রুত গোল শোধ করতে মরিয়া হয়েই আক্রমণের চেষ্টা করছে আবাহনী। কিংসের ডিফেন্সের কঠোর নজরদারিতে ভেস্তে যাচ্ছিল আবাহনীর চেষ্টা।

তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি আবাহনী। মারুফুল হকের দল স্কোরলাইন ১-১ করে ১৩ মিনিটেই। বাম দিক থেকে এমেকা ঢুকে বল ফেলেন কিংসের বক্সে। ইব্রাহীম গোল করে ম্যাচে ফেরান আকাশি-নীলদের।

এক দলের প্রতিশোধ, আরেক দলের শিরোপা ফিরে পাওয়ার প্রত্যয়। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি দেশের দুই পরাশক্তি আবাহনী ও বসুন্ধরা কিংস। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই দল এখন মাঠে। বিকেল পৌনে ৩ টায় শুরু হয়েছে এই মহারণ।

এ মৌসুমে দুই দলের এটি তৃতীয় সাক্ষাৎ। প্রিমিয়ার লিগের প্রথম লেগে ও ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে কিংসকে হারিয়েছে আবাহনী। এই ম্যাচ কিংসের প্রতিশোধ নেওয়ার মঞ্চ। আর আবাহনীর মঞ্চ ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধারের।

প্রচন্ড গরম উপেক্ষা করে কয়েক হাজার দর্শক ঠাঁই নিয়েছে স্টেডিয়ামের গ্যালারিতে।

আবাহনী : মিতুল মারমা, হাসান মুরাদ, ইয়াসিন খান, শাকিল হোসেন, এমেকা, মোহাম্মদ রিদয়, রাফায়েল, কামরুল ইসলাম, ইউসুফ মাহাদি, মোহাম্মদ ইব্রাহীম, সুমন রেজা।

বসুন্ধরা কিংস : মেহেদী হাসান শ্রাবণ, ডেসিয়েল, তপু বর্মন, সোহেল রানা, রাকিব হোসেন, চন্দন রায়, সোহেল রানা, সাদ উদ্দিন, ইভান ইতি, রিমন হোসেন, হুয়ান লেসকানো।

রেফারি : সাইমন হাসান।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট