১৩৯১ ম্যাচ খেলে ফুটবল ইতিহাসে রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক

পিটার শিলটন, ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডধারী ফুটবলার। গিনেস বুক অব ওয়ার্ল্ডে পিটার শিলটনের নামের পাশে শোভা পাচ্ছে, ১৩৯০টি ম্যাচ। পুরো ক্যারিয়ারে জাতীয় দল এবং ক্লাব পর্যায় মিলিয়ে ১৩৯০ ম্যাচ খেলে গিনেস বুকে নাম তুলেছিলেন এই ইংলিশ গোলরক্ষক।

কিন্তু কিংবন্তী পিটার শিলটনের নাম আর হয়তো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে থাকছে না। কারণ, ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও ছাড়িয়ে গেলেন পিটার শিলটনকেও। ফ্লুমিনেন্সে খেলা ৪৪ বছর বয়সী এই গোলরক্ষক মঙ্গলবার মারাকানা স্টেডিয়ামে কোপা সুদামেরিকানায় অ্যামেরিকা ডি ক্যালির বিপক্ষে মাঠে নেমেই নতুন রেকর্ড গড়ে ফেলেছেন। নামের পাশে লিখলেন ১৩৯১টি ম্যাচ।

ফ্লুমিনেন্সের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে, ফ্যাবিও অ্যামেরিকা ডি ক্যালির বিপক্ষে খেলতে নেমেছিলেন ১৩৯১তম ম্যাচ। যা দিয়ে তিনি বিশ্ব রেকর্ডে পিটার শিলটনকে ছাড়িয়ে গেলেন।

তবে পিটার শিলটনের নিজের হিসেবে তার ক্যারিয়ারে ম্যাচের সংখ্যা আরও তিনটি কম, অর্থ্যাৎ ১৩৮৭টি। কিন্তু গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নামের পাশে লেখা ১৩৯০ ম্যাচ। ফ্লুমিনেন্সের গোলরক্ষক ফ্যাবিওর নামের পাশে এখন শোভা পাচ্ছে ১৩৯১টি ম্যাচ।

অ্যামেরিকা ডি ক্যালির বিপক্ষে ম্যাচেই ফ্লুমিনেন্স ফ্যাবিওর বিশ্বরেকর্ড গড়া ম্যাচের সংখ্যাকে উদযাপন করতে বিশেষ আয়োজন করে। ফ্যাবিওর জন্য তৈরি করা হয় একটি বিশেষ জার্সি। তিনি ওই জার্সি পরেই ম্যাচটি খেলেছিলেন। তার জন্য বিশেষ নকশাখচিত একটি স্মারক প্লেটও তৈরি করে তাকে উপহার দেয়া হয়। ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে ফ্লুমিনেন্স।

অসাধারণ রেকর্ডটি গড়ে ফ্যাবিও বলেন, ‘যারা আমার জীবনের অংশ, আমার বাবা, মা, বোন, স্ত্রী এবং আমার বন্ধু- সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি সব সময় একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমার সতীর্থদের সাহায্য করা। আমি কৃতজ্ঞ; কিন্তু ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব হত না।’

ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলা তালিকায় এখন শিলটনের আগে ফ্যাবিও রয়েছেন, তারপরের নামগুলো ক্রিশ্চিয়ানো রোনালদো (১,২৮৭), পল বাস্টক (১,২৮৪) এবং রোজেরিও সেনি (১,২২৬)। শীর্ষ পাঁচে রোনালদোই একমাত্র আউটফিল্ড খেলোয়াড়, বাকি সবাই গোলরক্ষক।

ফ্লুমিনেন্স ফ্যাবিওর রেকর্ডের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স (আইএফএফএইচএস) থেকে তথ্য সংগ্রহ করেছে। যাদের হয়ে খেলেছেন ফ্যাবিও- ক্রুজেইরোর হয়ে ৯৭৬ ম্যাচ (২০০৫-২০২১), ফ্লুমিনেন্সের হয়ে ২৩৫ ম্যাচ (২০২২-২০২৫), ভাস্কোর হয়ে ১৫০ ম্যাচ (২০০০-২০০৪) এবং ইউনিয়াও বান্দেইরান্তের হয়ে ৩০ ম্যাচ (১৯৯৭)।

বিভিন্ন সময়ে ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েও অভিষেক হয়নি ফ্যাবিওর। অর্থ্যাৎ, তার ক্যারিয়ারে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। তবে বয়সভিত্তিক দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছিলেন তিনি।

যদিও ক্লাবের হয়ে ২৭টি শিরোপা জয় করেছেন তিনি। যার মধ্যে একটি কোপা আমেরিকা এবং একটি কোপা লিবার্তাদোরেসও আছে। তিনি ফ্লুমিনেন্সের সাথে শেষ ক্লাব বিশ্বকাপেও খেলেছিলেন এবং সেমিফাইনালে পৌঁছেছিলেন।

৩০ সেপ্টেম্বর ৪৫ বছনের পা রাখবেন ফ্যাবিও।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের