হেরেই বিশ্বকাপ বাছাই শুরু ইতালির

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। অথচ এই দলটিই কি না বিশ্বকাপে অনুপস্থিত গত দুই আসরে। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে খেলারই যোগ্যতা অর্জন করতে পারেনি আজ্জুরিরা। এবারও কী সেই একই পথে হাঁটতে হবে ইতালিকে?

লক্ষণ কিন্তু ভালো মনে হচ্ছে না।২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে শুক্রবার রাতে প্রথম মাঠে নেমেছিলো লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। কিন্তু দুর্ভাগ্য তাদের। আরলিং হালান্ডের নরওয়ের কাছে প্রথম ম্যাচেই ৩-০ গোলে হারতে হলো ইতালিকে।

ইউরোপিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ‘আই’ গ্রুপে রয়েছে নরওয়ে, ইতালি, ইসরায়েল, এস্তোনিয়া এবং মলদোভা। এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে নরওয়ে। তিন ম্যাচেই জয় পেয়েছে আরলিং হালান্ড, আলেকজান্ডার সোরলথরা। ৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। ইসরায়েল জয় পেয়েছে ৩ ম্যাচের দুটিতে। ইতালি শুক্রবার খেললো প্রথম ম্যাচ।

যদিও ম্যাচটি ইতালিকে খেলতে যেতে হয়েছে নরওয়ের মাঠে। তবুও তাদের মত শক্তিশালী একটি দলকে এভাবে নাকানি-চুবানি খেয়ে আসতে হবে, তা রীতিমত অবিশ্বাস্য।

ম্যাচের ১৪তম মিনিটেই স্বাগতিক দর্শকদের তাঁতিয়ে তোলেন আলেকজান্ডার সোরলথ। তার অসাধারণ শটটি ম্যাচের শুরুতেই জড়িয়ে যায় ইতালির জালে। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন আন্তোনিও নুসা। এরপর ৪২তম মিনিটে কাঙ্খিত গোলটি এলো ম্যানসিটি তারকা আরলিং হালান্ডের পা থেকে।

দ্বিতীয়ার্ধে ইতালিয়ানরা বহু চেষ্টা করেও পারেনি কোনো গোল আদায় করতে। নরওয়েও চেষ্টা করে আর গোল আদায় করতে পারেনি। ৩-০ ব্যবানেই জয় নিয়ে মাঠ চাড়ে নরওয়ে। আর ইতালি প্রথম ম্যাচে হরে চলে অনেকটাই ব্যাকফুটে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প