হেরেই চলেছে হায়দরাবাদ, তিনে মুম্বাই

দলটিতে মারকুটে ব্যাটারের অভাব নেই। একজনও যদি দাঁড়িয়ে যেতে পারে, প্রতিপক্ষ বোলারদের খবর আছে। এমন দল সানরাইজার্স হায়দরাবাদই এবারের আইপিএলে একের পর এক ম্যাচ হেরে চলেছে। এ নিয়ে ৬ ম্যাচ হারলো প্যাট কামিন্সের দল।

বুধবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে উঠে এলো মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান। জবাব দিতে নেমে ১৫.৪ ওভারে (২৬ বল হাতে রেখে) ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ।

এই ম্যাচ জয়ের পলে ৯ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বর স্থানে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস ৮ ম্যাচে ১২ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে রয়েছে প্রথম ও দ্বিতীয় স্থানে।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি হায়দরাবাদের ব্যাটাররা। শুধুমাত্র একা হেনরিক ক্লাসেন ঝড় তুলেছিলেন। ৪৪ বলে তিনি ৭১ রানে অপরাজিত থাকেন। ৩৭ বলে ৪৩ রান করেন অভিনব মনোহর। অনিকেত ভার্মা করেন ১২ রান। আর দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।

মুম্বাইয়ের বোলার ট্রেন্ট বোল্ট ২৬ রানে ৪ উইকেট এবং দিপক চাহার নেন ১২ রানে ২ উইকেট।

জবাব দিতে নেমে, ব্যাট হাতে ঝড় তোলেন রোহিত শর্মা। টানা দ্বিতীয় ম্যাচে ৭০ প্লাস রানের ইনিংস খেললেন তিনি। আগের ম্যাচে খেলেছিলেন ৭৬ রানের ইনিংস। এ ম্যাচে খেললেন ৭০ রানের ইনিংস। বল খেলেছেন ৪৬টি। ৮ বাউন্ডারির সঙ্গে মারেন ৩টি ছক্কার মার।

সূর্যকুমার যাদব ১৯ বলে অপরাজিত থাকেন ৪০ রান করে। ২২ রান করেন উইল জ্যাকস।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট