‘হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না’

গেল কয়েক আইপিএল ধরেই এই গুঞ্জন চলছে। এই বুঝি শেষবারের মতো মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট আগেই ছেড়েছেন, তবে আইপিএলে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। তাই ফি বছর আইপিএল এলেই ডালপালা মেলে ধোনির ক্রিকেট থেকে চূড়ান্ত অবসরের গুঞ্জন।

এবারও আইপিএলের শুরুতেই ধোনির অবসর নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এদিকে আইপিএলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে ধোনি চেন্নাইয়ে এসেছিলেন বিশেষ বার্তা লেখা টি-শার্ট পরে। তাতে সাংকেতিক ভাষায় লেখা ছিল, ‘শেষবারের মতো’। এতে সেই গুঞ্জন আরো পোক্ত হয়েছে।

তবে শনিবার (২২ মার্চ) অবসর নিয়ে এক প্রশ্নের জবাবে অবসর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ধোনি। বলেছেন, ‘যতদিন ইচ্ছা হবে, ততদিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। এটা আমার দল। আমি হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না।’

চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও সুর মেলালেন, ‘ধোনি সব সময় আমাদের সঙ্গে রয়েছে। শচীন টেন্ডুলকারের বয়স ৫০ পেরিয়ে গিয়েছে। এখনও কী দুর্দান্ত ব্যাট করছেন। আমরা সকলে সেটা দেখেছি। আমার মনে হয়, ধোনিও আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারে।’

চেন্নাই অধিনায়ক আরও বলেছেন, ‘ধোনি দলের সকলের অনুপ্রেরণা। আমারও। ৪৩ বছর বয়সেও যেভাবে খেলছে, সেটা এক কথায় অসাধারণ। সত্যিই প্রশংসনীয়। আমরা নিশ্চিত মাহিভাই নিজের সেরাটা দেবে দলের জন্য। গত দু’বছর যেভাবে খেলেছে, সেভাবেই খেলবে। কোনও পরিবর্তন দেখতে পাচ্ছি না। গুরুত্বপূর্ণ ইনিংসগুলো আমরা মাহি ভাইয়ের ব্যাট থেকেই পাব।’

প্রসঙ্গত, আজ (রোববার) বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে চেন্নাইয়ের আইপিএল মিশন।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি