হিলি দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি, কেজিতে দাম কমলো ৩০ টাকা

তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ভারত থেকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় আমদানির কার্যক্রম শুরু হয়।

প্রথম দিন রকি ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান ৩০ টন পেঁয়াজ আমদানি করে। এসব পেঁয়াজ ভারতের বিভিন্ন মধ্যপ্রদেশ থেকে এসেছে। 

জানা গেছে, প্রতি টন পেঁয়াজ ২৪৫ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। বাজারে এসব পেঁয়াজ কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হবে। দীর্ঘ বিরতির পর আমদানি শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন বন্দর এলাকার আমদানিকারক, শ্রমিক ও কমিশন ব্যবসায়ীরা। সর্বশেষ চলতি বছরের ৩০ আগস্ট এ বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছিল।

আমদানিকারক রকি হোসেন জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার আমদানির অনুমতি দেয়। এর পরিপ্রেক্ষিতে তারা প্রথমদিন ৩০ টন পেঁয়াজ আমদানি করেছেন, যা ভারতের উত্তরপ্রদেশ থেকে এসেছে।

হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাধন বলেন, ৩০ আগস্ট পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সরকার নতুন অনুমোদন দেওয়ার পর রোববার বিকেলে ৩০ টন পেঁয়াজবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। কাঁচাপণ্য হওয়ায় দ্রুত ছাড়করণের ব্যবস্থা করা হয়েছে, যাতে আমদানিকারকরা তা দ্রুত বাজারজাত করতে পারেন।

এদিকে ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা কমেছে। আমদানির আগের দিন দেশীয় পুরোনো পেঁয়াজ ১২০–১৩০ টাকায় বিক্রি হলেও এখন পুরোনো পেঁয়াজ ১১০ টাকা এবং নতুন জাতের মুড়িকাটা পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

  • Related Posts

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    ওয়াশিংটন ডিসি ও এর আশেপাশে ছড়িয়ে থাকা এল সালভাদরের বংশোদ্ভূত কর্মীরা মার্কিন ক্যাপিটল হিল, পেন্টাগন এবং আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্র সংস্কার ও পুনর্নির্মাণের কাজে সাহায্য করেছেন। ফ্লোরিডা, ম্যাসাচুসেটস এবং নিউ ইয়র্কের…

    Continue reading
    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী