হাসপাতালে ভর্তি অভিনেতা অজিত

দিল্লিতে পদ্মভূষণ পুরস্কার গ্রহণের পর চেন্নাই ফিরছিলেন। ফেরার পথে আহত হয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার অজিত কুমার। আজ (৩০ এপ্রিল) তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পায়ে আঘাত পেয়েছেন দক্ষিণ ভারতের এই সুপারস্টার।

ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, অজিত কুমার চেন্নাই বিমানবন্দরে প্রচুর ভিড়ের মধ্যে আটকা পড়েন। এসময় চাপাচাপিতে তিনি আহত হন। ঘটনার সময় তার স্ত্রী শালিনী এবং সন্তান আনুশকা ও আডভিকও সঙ্গে ছিলেন। পরিস্থিতির কারণে অজিত কিছুটা আহত হলেও ভক্তদের সঙ্গে সদয় ও সৌজন্যমূলক আচরণ করেন তিনি।

একাধিক সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা গেছে, অজিত ভিড়ের মধ্যে চাপা পড়েছেন। তারপরও তিনি ভক্তদের সাথে ছবি তোলার জন্য উৎসাহী ছিলেন। তবে ধাক্কাধাকির ধকল সইতে না পেরে আহত হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

এদিকে কিছু রিপোর্টে বলা হয়েছে, তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালে শারীরিক চিকিৎসা বা রুটিন চেকআপের জন্য ভর্তি রয়েছেন।

অজিত কুমার ২৮ এপ্রিল ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেছেন। সিনেমায় ত্রিশ বছরেরও বেশ সময় ধরে তার অসাধারণ অবদানকে সম্মানিত করা হয়েছে এই স্বীকৃতির মাধ্যমে। দক্ষিণ ভারতের আরেক কিংবদন্তি অভিনেতা নন্দামুরি বালাকৃষ্ণার সঙ্গে এই সম্মান লাভ করেন অজিত।

বর্তমানে অজিত কুমারের দুটি সিনেমা ‘ভিডামুয়াচি’ এবং ‘গুড ব্যাড আাগলি’ বক্স অফিসে ভালো ব্যবসা করছে।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট