হার্টথ্রব গায়ক ও অভিনেতা ববি শারম্যান আর নেই

বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান আর নেই। ৮১ বছর বয়সে মঙ্গলবার (২৪ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্তর দশকের জনপ্রিয় এই তারকা। তার স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ব্রিজিট লেখেন, ‘আমার জীবনের রাজপুত্র, আমার স্বামী ববি শারম্যান আজ আমাদের ছেড়ে চলে গেছেন। তার হাতে হাত রেখে তিনি আমাদের ভালোবাসার ২৯ বছরের সংসারকে সম্মান জানিয়ে বিদায় নিয়েছেন। এই কঠিন সময়েও তিনি আমার পাশে ছিলেন, যেমনটা তিনি সবসময় ছিলেন। তিনি ছিলেন সাহসী, কোমল আর আলোয় ভরা মানুষ।’

তিন মাস আগেই জানা গিয়েছিল, ববি শারম্যান স্টেজ ৪ ক্যানসারে আক্রান্ত। সেই সময় থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। শেষদিকে কিডনি থেকে ক্যানসার তার শরীরজুড়ে ছড়িয়ে পড়ে।

শেষ সময়গুলোতে স্ত্রী তাকে ভক্তদের লেখা চিঠি পড়ে শোনাতেন। ব্রিজিট জানান, ‘সারা পৃথিবীর ভক্তদের ভালোবাসা ও কৃতজ্ঞতা তাকে ছুঁয়ে গিয়েছিল। সেই চেনা চোখের ঝিলিক আবারও দেখা গিয়েছিল তার মধ্যে। মৃত্যুর কাছাকাছি এসেও তিনি তার হাস্যরস হারাননি।’

শুধু গায়ক ও অভিনেতা হিসেবেই নয়, পরবর্তী জীবনে ববি শারম্যান হয়ে ওঠেন এক নিঃস্বার্থ সেবক। গ্ল্যামার জগত ছেড়ে তিনি হয়ে ওঠেন একজন ইএমটি (ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান) এবং এলএপিডির (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট) প্রশিক্ষক। বহু মানুষের জীবন রক্ষা করেছেন তিনি।

এই খবরে শোক প্রকাশ করেছেন তার বন্ধু ও সহ-অভিনেতা জন স্টামোস। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘এক প্রাক্তন টিন আইডল থেকে অনন্তলোকের উদ্দেশ্যে- চিরশান্তিতে ঘুমাও ববি শারম্যান।’

১৯৬৮ সালে ‘হিয়ার কাম দ্য ব্রাইডস’ টিভি সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান ববি। এরপর গানের জগতে প্রবেশ করে একের পর এক হিট গান উপহার দেন। ‘লিটল ওমেন’, ‘লা লা লা ইফ আই হ্যাড ইউ’, ‘ইজি কাম ইজি গো’ এবং ‘জুলি, ডু ইউ লাভ মি’ গানগুলো বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নেয়। তার তিনটি অ্যালবামও গোল্ড ডিস্ক অর্জন করে।

তার জীবনের শুরুটাও ছিল সিনেমার মতো। এক ৪ জুলাই পার্টিতে গান গাওয়ার সময় জেন ফন্ডা ও নাটালি উড তার প্রতিভা দেখে বিস্মিত হয়ে তাকে পরামর্শ দেন শোবিজে নামতে। সেখান থেকেই শুরু হয় তার পথচলা।

পরে অভিনয় করেন বহু জনপ্রিয় টিভি শো ও সিনেমায়। তবে সত্তরের দশকের মাঝামাঝি থেকে ধীরে ধীরে গানের জগত ছেড়ে দেন। ১৯৯৮ সালে আবারও ছোট আকারে গান গাওয়া শুরু করলেও পরে পুরোপুরি অবসর নেন।

নব্বইয়ের দশকে ডিক ক্লার্কের একটি অনুষ্ঠানে ববি বলেছিলেন, ‘আমি এখনো শোবিজে আছি, তবে এখন আমার মনোযোগ অন্য জায়গায়। আমি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি। পুলিশ অফিসারদের ফার্স্ট এইড আর সিপিআর শেখাই।’

প্রাক্তন স্ত্রী প্যাটি কারনেল ও বর্তমান স্ত্রী ব্রিজিট ছাড়াও তিনি রেখে গেছেন তার দুই ছেলে টাইলার ও ক্রিস্টোফার এবং ছয়জন নাতি-নাতনিকে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!