হামাসকে ২ মিনিটেই ধ্বংস করা যায়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে ‘সহিংস গোষ্ঠী’ আখ্যা দিয়ে বলেছেন, তাদের দুই মিনিটেই ধ্বংস করা যায়। তবে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য হামাসকে একটি সুযোগ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২১ অক্টোবর) হোয়াইট হাউজে দিওয়ালি উদ্‌যাপনের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা এখন বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছি… সবাইকে একসঙ্গে আনছি। আমি মাত্রই মধ্যপ্রাচ্য থেকে ফোন পেয়েছি— সেখানে আমরা খুব ভালো করছি। অনেক দেশ এখন মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তিতে যুক্ত হয়েছে, যা একসময় অসম্ভব বলে মনে করা হতো।

হামাস প্রসঙ্গে তিনি আরও বলেন, তারা খুব সহিংস গোষ্ঠী। আমরা চাইলে দুই মিনিটেই এটা থামিয়ে দিতে পারি। তবে আমরা তাদের একটা সুযোগ দিচ্ছি। তারা প্রতিশ্রুতি দিয়েছে, তারা ভালো আচরণ করবে, কাউকে হত্যা করবে না।

ট্রাম্প সতর্ক করে বলেন, যদি তারা চুক্তি ভঙ্গ করে, তাহলে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ শান্তি বিরাজ করছে— যে দেশগুলো একসময় একে অপরকে ঘৃণা করতো, তারা এখন একে অপরের বন্ধু। ইতিহাসে এরকম দৃশ্য কেউ দেখেনি।

এর আগে গত ২১ অক্টোবর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হামাস যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে, তবে তাদের পরিণতি হবে দ্রুত, কঠোর ও নির্মম।

ট্রাম্প আরও লিখেছিলেন, মধ্যপ্রাচ্যের বহু দেশ, যারা এখন আমাদের দৃঢ় মিত্র, তারা আমাকে জানিয়েছে— যদি হামাস চুক্তি ভঙ্গ করে, তারা আমার আহ্বানে গাজায় প্রবেশ করে শক্তভাবে ব্যবস্থা নিতে প্রস্তুত। হাজার বছরে মধ্যপ্রাচ্যে এমন ঐক্য দেখা যায়নি! আমি তাদের বলেছি— এখনই নয়, এখনো আশা আছে যে হামাস সঠিক কাজ করবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর