হামলার হুমকির পর ট্রাম্পের সঙ্গে দেখা করতে চাইলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

সামরিক হামলার হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চাইলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। তার এক সহকারী রোববার (২ নভেম্বর) এই তথ্য জানান।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে টিনুবুর ওই সহকারী বলেন, ট্রাম্প সম্প্রতি নাইজেরিয়ায় খ্রিষ্টানদের বিরুদ্ধে জিহাদিদের হুমকির অভিযোগ তুলে দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন।

শনিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিস্ফোরক পোস্টে ট্রাম্প জানান, তিনি পেন্টাগনকে নাইজেরিয়ায় সামরিক হামলার সম্ভাব্য পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন। এর একদিন আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, নাইজেরিয়ায় খ্রিষ্টান ধর্ম অস্তিত্ব সংকটে পড়েছে।

প্রায় সমান মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠী নিয়ে গঠিত নাইজেরিয়া বর্তমানে বহু সংঘাতের মধ্যে জড়িয়ে আছে। বিশ্লেষকরা বলছেন, এসব সহিংসতায় ধর্ম নির্বিশেষে মুসলিম ও খ্রিষ্টান উভয় সম্প্রদায়ের মানুষই প্রাণ হারাচ্ছেন।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, যদি নাইজেরিয়া এই হত্যাযজ্ঞ বন্ধে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র ‘দ্রুত, নির্মম ও কার্যকর’ হামলা চালাবে, ঠিক যেমনভাবে সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিষ্টানদের আক্রমণ করে।

ট্রাম্প শুক্রবার (৩১ অক্টোবর) আরও দাবি করেন, হাজার হাজার খ্রিষ্টান নিহত হচ্ছেন ও এর জন্য দায়ী উগ্র ইসলামপন্থিরা। তবে তিনি এর কোনো প্রমাণ দেননি।

অন্যদিকে, নাইজেরিয়া সরকার বলেছে, জিহাদি হামলাগুলোতে শুধুমাত্র খ্রিষ্টানদের নয়, বরং সব ধর্মাবলম্বীই আক্রান্ত হচ্ছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট টিনুবু লেখেন, নাইজেরিয়াকে ধর্মীয়ভাবে অসহিষ্ণু রাষ্ট্র হিসেবে চিত্রিত করা আমাদের জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের জ্যেষ্ঠ সহকারী ড্যানিয়েল বওয়ালা এএফপিকে বলেন, আমরা ট্রাম্পের মন্তব্যগুলোকে সরাসরি আক্রমণের হুমকি হিসেবে দেখছি না। আমরা জানি, ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব যোগাযোগের ধরন আছে। এটি আসলে দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক নিশ্চিত করার একটি কৌশল, যাতে তারা নিরাপত্তা ইস্যুতে যৌথ অবস্থান গড়ে তুলতে পারেন।

বওয়ালা এর আগে এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন যে, দুই নেতার মধ্যে শিগগিরই বৈঠক হতে পারে।

তিনি লিখেছিলেন, নাইজেরিয়ায় সন্ত্রাসীরা শুধু খ্রিষ্টানদের নাকি সব ধর্মের মানুষকে টার্গেট করছে ও এই বিতর্ক যদি থেকেই থাকে, তা দুই নেতা বৈঠকে সমাধান করবেন। বৈঠকটি নাইজেরিয়ার স্টেট হাউজ বা মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ, যেকোনো এক জায়গায় হতে পারে।

ওয়াশিংটন থেকে ফোনে কথা বলার সময় বওয়ালা সম্ভাব্য বৈঠকের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর