হলুদ শাড়িতে পিস্তল হাতে চমকে দিলেন শক্তিশালী প্রিয়াঙ্কা

মহেশ বাবুকে নিয়ে নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘এসএসএমবি ২৯’-এর প্রথম ঝলক প্রকাশ করেছেন পরিচালক এস এস রাজামৌলী। এতে উন্মোচিত হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের চরিত্র ‘মন্দাকিনী’।

আগামী ১৫ নভেম্বর সিনেমাটির আনুষ্ঠানিক শিরোনাম প্রকাশ পাবে। তার আগেই দর্শকদের চমকে দিলেন নির্মাতারা। রাজামৌলী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‌‘যিনি ভারতীয় সিনেমাকে বৈশ্বিক মঞ্চে নতুনভাবে পরিচিত করেছেন সেই দেশি গার্লকে আবারও স্বাগত। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এখন দেখার পালা, কেমন ঝড় তোলেন তিনি মন্দাকিনী রূপে।’

প্রকাশিত পোস্টারে দেখা যায়, হলুদ শাড়িতে সাহসী ও শক্তিশালী এক নারী রূপে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা। হাতে বন্দুক, সামনে বিপদ, আর চোখে প্রতিশোধের ঝলক। এক কথায়, তেজস্বী এক নারী যোদ্ধার রূপে ধরা দিয়েছেন তিনি।

দর্শক ও ভক্তরা উচ্ছ্বাসে ভরপুর প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ লিখেছেন, ‘শাড়িতে এমন অ্যাকশন একেবারে রানি।’

আবার কেউ বলেছেন, ‘আমার অনুমান ঠিকই ছিল! মন্দাকিনী মানে আগুন! এখন দেখার বিষয় আপনি টিম মহেশ না টিম পৃ্থ্বী?’

এর আগে নির্মাতারা সিনেমাটির খলনায়ক পৃথ্বীরাজ সুকুমারনের পোস্টার প্রকাশ করেছিলেন। সেখানে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় ‘কুম্ভ’ নামে এক ভয়ঙ্কর সুপারভিলেন হিসেবে।

সিনেমা সম্পর্কে আরও জানা গেছে, ‘এসএসএমবি ২৯’ একটি বিশ্বভ্রমণধর্মী অ্যাডভেঞ্চার সিনেমা। এতে মহেশ বাবু অভিনয় করছেন এক অভিযাত্রী চরিত্রে। এর গল্পে আফ্রিকার লোকগাথার ছোঁয়া রয়েছে। সিনেমাটি মূলত আধুনিক যুগের এক দুঃসাহসিক অভিযানের কাহিনি। সেখানে প্রিয়াঙ্কা চোপড়া থাকছেন মুখ্য নারী চরিত্রে। আর পৃথ্বীরাজ সুকুমারন থাকছেন প্রতিপক্ষ হিসেবে।

চলচ্চিত্রটির শুটিং চলবে ২০২৬ সালের শেষ পর্যন্ত। ২০২৭ সালে মুক্তি পাবে এটি। পরবর্তীতে এটি দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্মেও।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স