হলফনামায় ২২ একর জমির তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় সম্পদের ঘোষণায় অসত্য তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।  

বৃহস্পতিবার (২২ মে) দুদক কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা তার হলফনামায় ২১ দশমিক ৯১ একর জমির তথ্য গোপন করায় ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর আওতায় হলফনামায় অসত্য তথ্য দেওয়ায় নির্বাচন কমিশনকে (ইসি) তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দুর্নীতি দমন কমিশন কর্তৃক সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি (০২-০৯-২০০৭ তারিখ) সম্পদ বিবরণী দাখিল করেন। বর্তমান কমিশন ওই সম্পদ বিবরণী পুনঃযাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়।  ওই সম্পদ বিবরণী পুনঃযাচাইকালে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পাশাপাশি ওই সময়ে শেখ হাসিনার দাখিল করা আয়কর নথি ও নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামার তথ্য অনুসন্ধানকারী কর্মকর্তা পর্যালোচনা করেন। যেখানে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে শেখ হাসিনার নিজ নামে উত্তরাধিকার ও ক্রয়সূত্রে অর্জিত স্থাবর সম্পদ/জমির মোট পরিমাণ নয় দশমিক ৩০৮ একর এবং ক্রয়কৃত স্থাবর সম্পদ/জমির মূল্য এক লাখ ৭৫ হাজার টাকা এবং তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ তিন কোটি ২৪ লাখ ৮৭ হাজার ৩৪৪ টাকা মর্মে বর্ণনা করেন। এর বিপরীতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে দুর্নীতি দমন কমিশন তার নামে সর্বমোট ২৮ দশমিক ৪১১ একর স্থাবর সম্পদের তথ্য পায়, এর মধ্যে ক্রয়কৃত স্থাবর সম্পদ/জমির মূল্য ৩৩ লাখ ৬৬ হাজার ১০ টাকা এবং তার নামে প্রাপ্ত সর্বমোট অস্থাবর সম্পদের পরিমাণ পাঁচ কোটি ১৮ লাখ ১০ হাজার ১৫৪ টাকা।

অপরদিকে শেখ হাসিনার নির্বাচন কমিশনে ২০০৮ সালের ১৯ নভেম্বর দাখিলকৃত হলফনামা পর্যালোচনায় তার নিজ নামে অর্জিত জমির পরিমাণ ছয় দশমিক ৫০ একর উল্লেখ করেছে। এর মধ্যে ক্রয়কৃত জমির অর্জনকালীন অর্থমূলা এক লাখ ৭৫ হাজার টাকা এবং তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ তিন কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ৯০৪ টাকা ঘোষণা করেন। ফলে তিনি নবম জাতীয় সংসদের প্রার্থী হিসেবে নির্বাচনী হলফনামায় (২৮, ৪১১ একর ৬.৫০ একর) তথা ২১.৯১১ একর জমি ও জমির ক্রয়মূল্যে (৩৩,৬৬,০১০-১,৭৫,০০০)-৩১,৯১,০১০/ টাকার অসত্য তথ্য  দিয়েছেন এবং নিজের এক কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকার ব্যবহৃত গাড়ির তথ্য গোপন করে হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন।

সূত্রস্থ নথির প্রতিবেদনের আলোকে কমিশনের সিদ্ধান্ত তুলে ধরে চেয়ারম্যান বলেন, যেহেতু হলফনামায় মিথ্যা ঘোষণা দেওয়ার বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার ইসির সেহেতু ওপরে বর্ণিত উদ্ঘাটিত তথ্যের ওপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুদক থেকে নির্বাচন কমিশন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপরদিকে যেহেতু অভিযোগ সংশ্লিষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্ঞাত আয় বর্হিভূত অবৈধ সম্পদ বিষয়ে প্রাপ্ততথ্য ২০০৮ সালের বিধায়, বর্তমান অবস্থা পর্যন্ত বিস্তারিত অনুসন্ধান করে প্রাপ্ত তথ্যের আলোকে প্রাপ্ত পূর্ণাঙ্গ প্রতিবেদনের আলোকে দুদক পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী