হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের মিশন শুরু করছে বাংলাদেশ দল। টাইগারদের স্বপ্ন, চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা। সেই লক্ষ্য পূরণের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবু ধাবিতে মাঠে নামছে লিটনের দল।

এশিয়া কাপের গ্রুপ অব ডেথ বলা চলে গ্রুপ ‘বি’ কে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ফলে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অবশ্য জয়ের প্রত্যাশাই করছেন। সংবাদ সম্মেলনে জানালেন, জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।

প্রথম ম্যাচকে সামনে রেখে বুধবার (১০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘দেখেন, এই মুহূর্তে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। সাম্প্রতিক অতীতে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। যথেষ্ট পরিমাণ প্রস্তুত। আমরা গেমে নামব ম্যাচ জেতার জন্য, এবং এই চিন্তা কখনও মাথায় আসবে না যে কার সঙ্গে খেলছি, প্রতিপক্ষ কে। সব সময় আমি যে কথাটা বললাম যে, আমাদের হান্ড্রেড পার্সেন্ট গেমটাই খেলতে হবে। যেকোনো টিমের সাথে নিজের বেস্ট ইফোর্টটাই দিতে হবে।’

টি-টোয়েন্টিতে হংকংয়ের বিপক্ষে হারের ক্ষত আছে বাংলাদেশের। সেটি অবশ্য ২০১৪ সালে। বর্তমানে হংকংয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। তাই তাদের বিপক্ষে জয় পাওয়া তেমন কঠিন হওয়ার কথা নয়।  

এদিকে নেদারল্যান্ডস সিরিজের মতো পরীক্ষা-নিরীক্ষা নয়, নিয়মিত ক্রিকেটারদের নিয়েই সাজানো হবে দল। একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন। আর তৃতীয় পেসার হিসেবে খেলানো হতে পারে তানজিম সাকিবকে।

বাংলাদেশের স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, জাকের আলী অনিক,  নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!