স্মিথ-ব্রুকের সেঞ্চুরি, ভারতের বিপক্ষে পাল্টা লড়াই ইংল্যান্ডের

এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে চাপের মুখে দাঁড়িয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। এর মধ্যে স্মিথ সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন মাত্র ৮০ বলে। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে যা যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

এর আগে ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বনিম্ন ৭৬ বলে সেঞ্চুরি করেছিলেন জিএল জেসপ। এরপর ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ বলে তিন অংক স্পর্শ করেছিলেন জনি বেয়ারেস্টো। আর তৃতীয় রেকর্ডটি এতদিন এককভাবে ছিল ব্রুকের। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে ৮০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

ব্রুক ও স্মিথের দৃঢ়তায় ভারতীয়দের বিপক্ষে পাল্টা লড়াইয়ে মেতেছে ইংল্যান্ড।

এই প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ৫৭ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ২৯০ রান। স্মিথ ১৩০ আর ব্রুক ১০৪ রানে অপরাজিত। ভারত থেকে এখন ২৯৭ রান পিছিয়ে আছে ইংলিশরা।

প্রথম ইনিংসে ভারতের পাহাড়সম ৫৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিক। চতুর্থ উইকেটে ৫৯ রানের জুটি করে ইংলিশদের কিছুটা এগিয়ে দেন জো রুট ও হ্যারি ব্রুক।

৪৬ বলে ২২ করে রুট আউট হলে আবারও ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। এরপর ব্যাটিংয়ে নেমে গোল্ডেন ডাক (১ বলে ০) মারেন অধিনায়ক বেন স্টোকস। এতে আরও চাপে পড়ে যায় ইংল্যান্ড।

এরপর ষষ্ঠ উইকেটে চাপের মুখেই ঘুরে দাঁড়ান ব্রুক ও স্মিথ। ২০৬ রানের অবিচ্ছিন্ন জুটি করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।

এর আগে আজ শুক্রবার ৭৭ রানে ৩ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি