স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, বিবাহ বিচ্ছেদের পথে সেলিনা

পারিবারিক সহিংসতার অভিযোগ তুলে স্বামী পিটার হগের বিরুদ্ধে মুম্বাই আদালতে মামলা করলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। অনেকদিন আলোচনার বাইরে থাকলেও অনুরাগীদের কাছে তার জনপ্রিয়তা মোটেই কমেনি। প্রেমের টানে ২০১১ সালে অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটারকে বিয়ে করেছিলেন তিনি। তিন সন্তানও রয়েছে এ দম্পতির। তবে সেলিনার অভিযোগ-স্বামীর হাতে লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। পাশাপাশি আজ (২৫ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের ঘোষণাও করেন অভিনেত্রী।

অভিযোগনামায় সেলিনা জানান, পিটার অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের। সবসময় তাকে নিয়ন্ত্রণে রাখতে চান। এমনকী পারিবারিক সহিংসতার কারণে ভয়াবহ মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাকে। আরও দাবি, তাদের তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় বাবার কাছে। সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন পিটার। মৌখিকভাবে যেন সন্তানদের সঙ্গে কথা বলতে পারেন-এ মর্মেও আদালতে আবেদন করেছেন তিনি। বলিউড সূত্রে জানা গেছে, সেলিনার অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে পিটার হগকে আইনি নোটিশ পাঠিয়েছে মুম্বাই আদালত। মামলার পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর।

সেলিনার দাবি, পিটার তার ক্যারিয়ার ও অর্থনৈতিক স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। তাকে ‘নার্সিসিস্টিক’ বলে আখ্যা দিয়ে অভিনেত্রী জানান, স্ত্রী ও সন্তানদের প্রতি পিটারের কোনো সহানুভূতি নেই। ২০১১ সালে অস্ট্রেলিয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। ২০১২ সালে যমজ পুত্রসন্তানের জন্ম দেন সেলিনা। পরে ২০১৭ সালেও জন্ম হয় আরেক যমজ সন্তানের, যদিও বিরল হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের একজন মৃত্যুবরণ করে। সেই শোক যে আজও তাকে পীড়া দেয়-এ কথা একাধিকবার জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি সৌদি আরবে আটকে থাকা ভাইয়ের নিরাপত্তার জন্য দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেলিনা। এবার স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগে আইনের শরণাপন্ন হলেন তিনি। নিজেকে ‘জওয়ান কন্যা’ পরিচয়ে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে অভিনেত্রী জানিয়েছেন-জীবনে কত ঝড়ঝাপটাই আসুক, এত সহজে হার মানবেন না তিনি।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের