স্পাইডারম্যানের সঙ্গে বাগদান, আংটি দেখিয়ে ভাইরাল অভিনেত্রী

চমৎকার লুকে জেনডায়া ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে হাজির হয়েছেন। সেখানে তার হাতে দেখা যায় একটি ডায়মন্ডের আংটি। সেই ছবি প্রকাশ হতেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেইসঙ্গে তুমুল গতিতে ছড়িয়েছে তার বাগদানের গুঞ্জন।

এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ‌‘চ্যালেঞ্জার্স’ চলচ্চিত্রে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হন ছিলেন জেনডায়া।
পুরস্কারের আশায় ৫ জানুয়ারি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। তার লুই ভিটন গাউন নজর কেড়েছে সবার। তবে তার বাম হাতের আংটিটি ছিল আলোচনার কেন্দ্রে।

জেনডায়ার হাতে পরা আংটি দেখে অনেকেই সন্দেহ করতে শুরু করেন যে তিনি তার দীর্ঘদিনের প্রেমিক এবং স্পাইডার ম্যান তারকা টম হল্যান্ডের সঙ্গে বাগদান সেরেছেন। সোশ্যাল মিডিয়ায় এই আংটি নিয়ে মুখরোচক সব আলোচনা সৃষ্টি হয়। তারকার ভক্তরা আংটির আকার এবং ঝলমলে আলো দেখে প্রশ্ন করতে থাকেন, এটি কি সত্যিই বাগদানের আংটি?

একজন ভক্ত এক্স (আগের টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, ‘শুভেচ্ছা জানাই জেনডায়া ও টমকে বাগদানের জন্য।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এটা বাগদানের আংটি নয়। তবে জেনডায়া এবং টম তাদের সম্পর্ক লুকিয়ে রাখতে পছন্দ করেন।’ আরেকজন বলেন, ‘এটা তো স্পষ্ট যে আংটি এবং নেকলেসের ডিজাইন একসাথে মিলছে…’

এখনও পর্যন্ত জেনডায়া এবং টম এই গুঞ্জন সম্পর্কে কিছু বলেননি। তবে সম্প্রতি টম হল্যান্ড মজা করে এক সাক্ষাৎকারে বলেন, ‘সবাই এটা নিয়ে আলোচনা করতে পছন্দ করে। আমরা এক রুমে একসাথে থাকি। আরও অনেককিছু। আমি এতে ভাবছি না।’

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের