সৌদি-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশন গঠন

সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উদ্যোগে গঠিত হয়েছে সৌদি-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশন (এসবিবিআইএ)।

সম্প্রতি জেদ্দার একটি হোটেলে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে জেদ্দা ইনভেস্টর ফোরামের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আইয়ুব। কমিটিতে অন্তর্ভুক্ত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রধান উপদেষ্টা শাহাজান সিরাজী, প্রধান পৃষ্ঠপোষক মো. হোসেন, পৃষ্ঠপোষক মোহাম্মদ ইয়াসির মিয়া, মো আব্দুল মান্নান, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহসান।

নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বলেন, নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে দেশের জন্য কাজ করা সম্ভব হয়। প্রবাসে আমরা নিজেদের সুনাম ধরে রেখে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখছে। তিনি বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর গুরুত্বও তুলে ধরেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আইয়ুব বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের সাফল্যের জন্য আমাদের একযোগে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ ব্যবসায়িক ক্ষেত্রকে আরও প্রসারিত করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করবে বলে আশা করছেন সদস্যরা।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প