সৌদি আরবে স্ত্রী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

সৌদি আরবের মক্কায় অ্যাসিড ও ছুরি হামলা করে নিজের স্ত্রীকে হত্যা করেছেন এক প্রবাসী বাংলাদেশি। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে আরও একজনকে খুন করেছেন তিনি। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে সৌদি গেজেট।

পুলিশের বিবৃতিতে মতে, রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতরের দিন মক্কার একটি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে ওই বাংলাদেশি স্ত্রীর ওপর আক্রমণ করেন। হামলায় ধারালো ছুরি ও অ্যাসিড ব্যবহার করা হয়। এতে ওই নারী নিহত হন।  

স্ত্রীর ওপর আক্রমণের পরপরই ওই বাংলাদেশি নিজের শরীরে অ্যাসিড ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। ওই বাংলাদেশি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় নিহত ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসার তত্ত্বাবধান করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় মক্কা প্রদেশে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সৌদি আরবের আইন অনুযায়ী, এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং আশা করা যাচ্ছে, দ্রুতই এর পেছনের আসল কারণ ও অন্যান্য তথ্য সামনে আসবে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি