সৌদিতে লরিচাপায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে পেট্রোল পাম্পে কাজ করার সময় লরি চাপায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।

বুধবার (২৮ মে) রাতে দেশটির তাঁবুক শহরের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে সকালে পাম্পে একটি গাড়িতে তেল দেওয়ার সময় আরেকটি লরি এসে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

নিহত সাইফুল ইসলাম (৩৮) বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জুনাহাজী ভূঁইয়া বাড়ির মৃত নুরু মিয়া প্রকাশ নুরু পুলিশের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক।

বৃহস্পতিবার (২৯ মে) নিহতের প্রতিবেশী মো. সালাহ উদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, দেড় বছর আগে পরিবারে সচ্ছলতা আনতে সৌদি আরব যান সাইফুল ইসলাম। সেখানে একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। তার মৃত্যুর খবরে পরিবারে লোকজন চোখে অন্ধকার দেখছেন।

কাদিরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ফয়েজ উল্যাহ ভূঁইয়া বলেন, সাইফুল ইসলাম অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প