সেলিম আল দীন–জন্মোৎসব আজ

তাকে বলা হয় রবীন্দ্র পরবর্তী নাটকের অন্যতম প্রাণ পুরুষ। তিনি সম্মানিত নাট্যাচার্য হিসেবেও। বলছি প্রয়াত নাট্যজন সেলিম আল দীনের কথা। আজ এই নাট্যাচার্যের ৭৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজন করেছে ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৪’।

স্বপ্নদল জানিয়েছে, অনিবার্য পরিস্থিতিতে মিলনায়তন বন্ধ থাকায় এবার শোভাযাত্রা-পুষ্পাঞ্জলি অর্পণ পর্বটি সরাসরি ও অনলাইনে নাট্যাচার্যকে নিয়ে আলোচনা এবং ওয়েবিনারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাট্যাচার্যের জন্ম ও প্রয়াণদিবস স্মরণে স্বপ্নদলের নিয়মিত আয়োজনের ৩০তম এ আসরের স্লোগান ‘বাঙলা নাট্যের শিল্পশক্তি বিশ্ব করবে জয়, সেলিম আল দীন-রবীন্দ্রনাথ অমর অক্ষয়’।

আজ সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদলের স্মরণ-শোভাযাত্রা ও নাট্যাচার্যের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেছে। রাত ৯টায় বিশেষ আয়োজন হিসেবে থাকছে ফেসবুক লাইভে নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা ‘নাট্যনির্দেশনায় সেলিম আল দীন: নাট্যকারসত্তায় দ্বৈতাদ্বৈতের অনুরণন’ শীর্ষক ওয়েবিনার।

অনুষ্ঠানটিতে মূল আলোচনা উপস্থাপন করবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন। জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রশীদ হারুনের সভাপতিত্বে এতে অতিথি থাকবেন টিভিব্যক্তিত্ব ও শিক্ষক ড. ইসলাম শফিক, নাট্যজন আলী হাসান, ফজলে রাব্বী সুকর্নো প্রমুখ। সঞ্চালনা করবেন জুয়েনা শবনম। দেখা যাবে স্বপ্নদলের প্রতিষ্ঠাতা জাহিদ রিপনের ফেসবুকে।

এ ছাড়া নাট্যসংগঠনটি আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর জন্মবার্ষিকী স্মরণে জাহিদ রিপনের নির্দেশনায় সেলিম আল দীনের ‘হরগজ’ নাটকের বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন। প্রয়াত হন ২০০৮ সালের ১৪ জানুয়ারি।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি