সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থীর মৃত্যু

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পদদলিত হয়ে কমপক্ষে ২৯ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৮০ জন। বুধবার (২৫ জুন) দেশটির রাজধানী বাঙ্গুইয়ের একটি স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার উচ্চ মাধ্যমিক সমাপনী (ব্যাকালোরিয়া) পরীক্ষার দ্বিতীয় দিনে শহরের লাইসেই বারথেলেমি বোগান্ডা স্কুলে প্রায় ছয় হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছিল। এসময় স্কুল ভবনের নিচতলায় অবস্থিত একটি বিদ্যুৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে।

স্থানীয় রেডিও এনডেকে লুকার বরাতে জানা যায়, বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখনই হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলিত হয়ে অনেকেই আহত ও নিহত হন।

দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ফোস্টিন-আর্কাঞ্জ টোয়াদেরা জাতীয় শোক ঘোষণা করেছেন। নিহত শিক্ষার্থীদের প্রতি শোক জানিয়ে তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শিক্ষামন্ত্রী অরেলিয়াঁ-সিমপ্লিস কংবেলেত-জিমগাস এক বিবৃতিতে বলেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা নিহতদের পরিবারকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি জানান, পরবর্তী সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিবিসিকে এক নারী শিক্ষার্থী জানান, আমি বুঝতেই পারিনি কী ঘটলো। পরীক্ষা দিচ্ছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে মাথা ঝিমঝিম করে ওঠে, তারপর থেকে পেলভিকে তীব্র ব্যথা অনুভব করছি।

রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে (আরএফআই) এক আহত শিক্ষার্থী বলেন, বিস্ফোরণের সময় ইতিহাস ও ভূগোল পরীক্ষা চলছিল। আমরা জীবন বাঁচাতে দৌড়াতে গিয়ে যেন মৃত্যু দেখে ফেলেছি। কারণ সবাই একসঙ্গে বেরোতে চাইছিল, কিন্তু দরজাটা ছিল খুবই ছোট।

এ ঘটনায় সমবেদনা জানিয়ে, ৩ দিনের শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফস্টিন আর্চেঞ্জ তোয়াদেরা। দলের ফেসবুক পেজে এক ভিডিওতে তিনি বলেন, আমি মৃতদের স্বজন, শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীদের প্রতি আমার সংহতি এবং সমবেদনা প্রকাশ করছি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!