সেন্টমার্টিনে ৩ রিসোর্ট পুড়ে ৫ কোটি টাকার ক্ষতি

সেন্টমার্টিনের ইতিহাসে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।

আগুনে তিনটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহত হয়নি।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ৩টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় বাসিন্দারা জানান, পুড়ে যাওয়া হোটেল শায়রীর শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তখন হোটেলের নিরাপত্তা কর্মীর ভুলে আগুন ছড়িয়ে পড়ে। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে ক্ষতির পরিমাণ বেশি হয়। তারপরও মানুষ বালি আর পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালান। আগুন ধরার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ বিভিন্ন বাহিনী ঘটনাস্থলে ছুটে যান।

পুড়ে যাওয়া হোটেল কিংশুকের মালিক সরওয়ার কামাল জানান, বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কোনো পর্যটক ও স্থানীয় হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নতমানের কোনো যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে। ’ কিংশুক রিসোর্টটি দেড় কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, রাতেই আগুন লাগার খবর পেয়েছি। ক্ষয়ক্ষতির বিষয়টা দেখা হচ্ছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের