সেনাবাহিনীর অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’র প্রধানসহ গ্রেফতার ১০

রাজধানীর ভাসানটেকে অভিযান চালিয়ে ‘হিটলু বাবু গ্যাং’-এর প্রধানসহ ১০ জন সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সেইসঙ্গে অস্ত্র ও গুলি উদ্ধার উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ মে) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুশফিক এবং উপঅধিনায়ক ক্যাপ্টেন শারহান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুখ্যাত অপরাধী সংগঠন ‘হিটলু বাবু গ্যাং’-এর প্রধানসহ মোট ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান চলাকালে গ্যাং সদস্যরা সেনা টহল দলের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন ক্যাম্প কমান্ডার। এই অভিযানে ১১ সিগন্যাল ও আর্মি স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়নের টহল দলও সক্রিয়ভাবে সহায়তা করে।

সেনাবাহিনী জানিয়েছে, ‘হিটলু বাবু গ্যাং’ দীর্ঘদিন ধরে ভাসানটেক ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। দীর্ঘ নজরদারির পর সেনাবাহিনীর এই অভিযান গ্যাংটির একটি বড় অংশকে আইনের আওতায় আনতে সক্ষম হয়। এই অভিযানের ফলে ভাসানটেক ও মানিকদী এলাকায় নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প