সুশান্তের মৃত্যুর বিতর্ক পেরিয়ে নতুন জীবনে রিয়া

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। উদ্যোক্তা হিসেবেই এখন নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। সম্প্রতি বেঙ্গালুরুর জিকিউ হিরোজ ২০২৫-এর উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তিনি। সেখানে রিয়া বলেন, ‌‘ভিকটিম হওয়া এক ধরনের মানসিকতা। কিন্তু আমি সারভাইভার হতে চেয়েছি।’

রিয়া জানান, জীবনের কঠিন সময় তাকে ভেঙে ফেলতে পারেনি। বরং সেই সময়েই নিজের প্রতি বিশ্বাস রাখার শক্তি খুঁজে পেয়েছেন।

তার ভাষ্য, ‌‘আমি অনেক বছর বাইরের স্বীকৃতি পাইনি। তাই আমাকে নিজের ভেতর থেকেই স্বীকৃতি খুঁজে নিতে হয়েছে। নিজেকেই বলতে হয়েছে তুমি পারবে, তুমি ভালো আছো, তুমি আরও ভালো হবে।’

২০২০ সালে তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া ভয়াবহ সমালোচনার মুখে পড়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে এক ধরনের ঘৃণার প্রচারণা চলেছিল। সেই কঠিন সময়ের কথা উল্লেখ করে রিয়া বলেন, ‘মানুষ আজও এসে আমার কাছে ক্ষমা চায়। কিন্তু আমি কখনো নিজেকে ভিকটিম মনে করিনি। তুমি হয় ভিকটিম হতে পারো, নয়তো সারভাইভার। আমি বেছে নিয়েছি সারভাইভার হওয়া। এটা মানসিকতার ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘যখন তুমি নিজেকে ভালোভাবে বুঝতে পারো ও নিজের ভেতরের কণ্ঠস্বরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো তখন অন্যের কথা তোমাকে আর আঘাত করতে পারবে না।’

বর্তমানে রিয়া অভিনয় থেকে কিছুটা দূরে। নতুন করে শুরু করেছেন জীবনের দ্বিতীয় অধ্যায়। ভাইয়ের সঙ্গে মিলে চালু করেছেন পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২’। পাশাপাশি নিজের পডকাস্ট নিয়েও কাজ করছেন তিনি।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি