সুপার টাইফুন রাগাসা, তাইওয়ানে ১৪ জনের মৃত্যু

তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার প্রভাবে একটি হ্রদের পানি উপচে পড়ায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে আরও ১২০ জনের বেশি মানুষ। ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

এদিকে হংকং কর্তৃপক্ষ এই শক্তিশালী ঘুর্ণিঝড়ের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং শহরের স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, এটি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে।

হংকংয়ের ৭৫ লাখ বাসিন্দা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রস্তুত রয়েছে। শহরের বিমানবন্দর খোলা থাকলেও মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত বড় ধরনের ফ্লাইট বিপর্যয়ের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যাথে প্যাসিফিকের পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। হংকং অবজারভেটরি জানিয়েছে, তারা তৃতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করবে এবং এরপরেই বেশিরভাগ ব্যবসা ও গণপরিবহন বন্ধ হয়ে যাবে।

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ থেকে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এটি এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত হচ্ছে।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহরে কয়েক ঘণ্টার মধ্যেই এক মাসের সমপরিমাণ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ভূমিধসের ঝুঁকি বেড়ে গেছে।

এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। ঘুর্ণিঝড়টি আঘাত হানার পর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিকে সম্ভাব্য ‌‘বিপর্যয়’ বলে বর্ণনা করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা