সুপার টাইফুনে রূপ নিয়েছে ফাং-ওং: ফিলিপাইনে ঘরছাড়া ১০ লাখের বেশি মানুষ

সুপার টাইফুনে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ফাং-ওং। এর প্রভাবে রোববার (৯ নভেম্বর) ফিলিপাইনে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ১০ লাখের বেশি মানুষকে।

রাষ্ট্রীয় আবহাওয়া কর্মকর্তা চারম্যাগন ভারিলা জানা, ফাং-ওং স্থানীয় সময় রাত ৮টা থেকে ১১টার মধ্যে দেশটির অরোরা প্রদেশে আঘাত হানবে। এর প্রভাব পড়বে প্রায় পুরো ফিলিপাইনজুড়ে।

মাত্র কয়েকদিন আগে টাইফুন কালমেগির আঘাতে দেশটিতে ২২০ জনের বেশি নিহত হন। আর এবার ঝড় আঘাত হানার আগেই একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ক্যাটবালোগান শহরের উদ্ধারকর্মী জুনিয়েল টাগারিনো জানিয়েছেন, ৬৪ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে সরানোর সময় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে নিহত হন।

অরোরা প্রদেশের সরকারি কর্মকর্তা আরিয়েস ওরা জানান, সবচেয়ে ভয়ংকর বিষয় হলো রাতে আঘাত হানা। আগের মতো আমরা বাতাসের তীব্রতা এবং চারপাশে যা ঘটছে তা স্পষ্টভাবে দেখতে পাবো না।

টাইফুনের কারণে লুজন দ্বীপের সব স্কুল ও সরকারি অফিস সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ম্যানিলা বিমানবন্দরেও প্রায় ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

সরকারি আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ফাং-ওংয়ের প্রভাবে অনেক স্থানে কমপক্ষে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর