সুপারহিট বার্বি স্টাইলে আসছে সুপারম্যান

নতুন গল্প নিয়ে আগামী জুলাইয়ে পর্দায় ফিরছেন সুপারহিরো সুপারম্যান। ওয়ার্নার ব্রস. ছবিটি নির্মাণ করিয়েছে জেমস গানকে দিয়ে। আসন্ন সুপারম্যান ছবির জন্য বিশ্বজুড়ে প্রচারণা চালাতে বিশাল প্রস্তুতি নেয়া হয়েছে। গ্রেটা গেরউইগের ‘বার্বি’ ছবির বিপণন কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে সেই প্রস্তুতির পরিকল্পনা করা হয়েছে বলে হলিউড রিপোর্টার জানিয়েছে।

তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘বার্বি’ ছবিটি বিশ্বব্যাপী ১.৪৪ বিলিয়ন ডলার আয় করেছে। যে কোনো সিনেমার জন্য এটি একটি স্বপ্ন এবং প্রত্যাশিত লক্ষ। সেই পথে হাঁটতে চায় ওয়ার্নার ব্রস.। তারা ‘সুপারম্যান’-কে সফল দেখতে অপেক্ষা করছে। সেজন্য স্টুডিওটি একটি বিস্তৃত ক্রস-প্ল্যাটফর্ম প্রচারণা পরিচালনা করতে চাইছে। একইভাবে বার্বিও তার প্রচারণা চালিয়েছিল।

ছবির নির্মাণ দলের সদস্য জোশ গোলডস্টাইনের পদত্যাগের পর ডিসি স্টুডিওসের প্রধান জেমস গান এবং পিটার সাফরান ছবিটি বিপণনের দায়িত্বে নিয়েছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে, খাবার চ্যানেল থেকে শুরু করে নানা রকম জনপ্রিয় শোগুলোকে টার্গেট করা হচ্ছে প্রচারণার জন্য। সেখানে অংশ নেবে ‘সুপারম্যান’ ছবির টিম। চালানো হবে ছবির টিজার-ট্রেলার।

নির্মাতারা ছবিটির বিপণন প্রচারণার জন্য একটি শক্তিশালী দলও গঠন করেছেন। ডিসি স্টুডিওসের প্রধানরা এই দলটির উপর আস্থা প্রকাশ করেছেন। তাদেরকে স্বাধীনভাবে কৌশল সাজিয়ে কাজ করার সুযোগ দেয়া হচ্ছে।

ওয়ার্নার ব্রস. এর সিইও ডেভিড জাসলাভ মনে করছেন এই টিম সফল হবে। কারণ এর আগে তারা ‘বার্বি’র সাফল্যের জন্য কাজ করেছেন। তাদের ভালো অভিজ্ঞতা রয়েছে। দলটি ‘কং’, ‘বিটলজুস’, ‘ওঙ্কা’ ছবির সফল বিপণনের সঙ্গেও যুক্ত ছিল। তারাই এখন ‘সুপারম্যান’ ছবির বিপণন ও প্রচারণাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

‘সুপারম্যান’ ছবির ট্রেলারটি এ বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছিল। সেটি ইতোমধ্যেই ২৫০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, যা বিশাল সাফল্যের হাতছানি দিচ্ছে বলেই মনে করছেন হলিউডের বাণিজ্য বিশ্লেষকরা।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের