সীমান্তে ফের গুলিবর্ষণ বিএসএফের

বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ সীমান্তে কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলিবর্ষণ করেছে।

শুক্রবার সকালে সিলেট সেক্টরের সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের তাহিরপুরের চারাগাঁও বিওপি নিয়ন্ত্রিত লালঘাট পশ্চিমপাড়ার ওপারে মেঘালয় পাহাড়ে বিএসএফ কর্তৃক গুলিবর্ষণ করার ঘটনা তাহিরপুরের সীমান্তগ্রাম চারাগাঁও, লালঘাট পশ্চিমপাড়া, লালঘাট গুচ্ছগ্রামের একাধিক বাসিন্দা যুগান্তরকে নিশ্চিত করেন।

সীমান্ত গ্রামের মানুষ জানান, প্রতি দিবা-রাত্রির ন্যায় বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও বিওপি নিয়ন্ত্রিত বাংলাদেশ-ভারত সীমান্ত রেখার ১১৯৬ মেইন পিলার অতিক্রম করে সীমান্ত এলাকায় চারাগাঁও, বাঁশতলা, লালঘাট পশ্চিমপাড়া, গুচ্ছগ্রামের ৪০ থেকে ৪৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতের মেঘালয় পাহাড়ের গহিনে থাকা কোয়ারি থেকে চোরাচালানের কয়লা আনতে অবৈধভাবে সীমান্তের ওপারে অনুপ্রবেশ করে।

এ সময় ভারতীয় সীমারক্ষী বাহিনী শিলং বিএসএফ ১ ব্যাটালিয়নের চারাগাঁও ক্যাম্পের টহল দল বাধা দেয়। কয়লা আনতে যাওয়া চোরাকারবারিরা বিএসএফ টহল দলের সদস্যদের ওপর মারমুখী হয়ে উঠলে বিএসএফ কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলিবর্ষণ করে।

এরপর কয়েকজন চোরাকারবারি সীমান্তের এপারে পালিয়ে এলেও ওই চক্রের একাধিক চোরাকারবারি সেখানেই আটকে রয়েছে। এদিকে পালিয়ে আসা কয়লা চোরাকারবারিরা শুক্রবার সকালের পর থেকে আত্মগোপনে চলে যাওয়ায় গুলিবর্ষণে কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

শুক্রবার সন্ধ্যায় বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির কয়লা চোরকারবারিদের ওপর বিএসএফের দুই রাউন্ড গুলিবর্ষণের তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গেল ২০ মে ১১৯৫/৬ এস এলাকায় চারাগাঁও সীমান্ত ছড়ায় ১৫০ থেকে ২০০ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমানায় কয়লা উত্তোলনের নামে চোরাচালানের কয়লা আনতে অবৈধ অনুপ্রবেশ করে।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শিলং বিএসএফ ১ ব্যাটালিয়নের চারাগাঁও ক্যাম্পের টহল দল বাধা দেয়। কয়লা আনতে যাওয়া চোরাকারবারিরা বিএসএফ টহল দলের সদস্যদের অশ্লীল ভাষায় গালমন্দ করে পাথর ছুড়তে ছুড়তে ঢিল মারতে থাকে। একপর্যায়ে দুই দফায় বিএসএফ কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করে।

সীমান্তে কয়লা, মাদক, কয়লাসহ সব ধরনের চোরাচালান, চোরাকারবারিদের প্রতিরোধের পরিবর্তে কিছুসংখ্যক অসৎ পুলিশ সদস্যের বিরুদ্ধে চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা, দায়িত্বহীনতা, চোরাচালান, চোরাকারবারিদের প্রতিরোধে পুলিশি তৎপরতা দৃশ্যমান নয়- এমন গণঅভিযোগ প্রসঙ্গে সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদের বক্তব্য জানতে একাধিবার ফোন করার পর হোয়াটস অ্যাপে খুদেবার্তা পাঠানো হয়।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প