সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার জন মারা যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যায়।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেন এ ঘটনা ঘটে।

‎নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় পাওয়া গেছে তারা হলেন, চট্টগ্রাম ইয়াং ওয়ান গার্মেন্টেসের কর্মী কুমিল্লার বাসিন্দা মো. শাহআলম (৫৫), ফেনী ছাগল নাইয়ার বাসিন্দা পুলিশ সদস্য মো কামাল (৪৫), কুমিল্লা জেলার হিঙ্গুলীর বাসিন্দা মো. জসিম (৪০)

‎এ ঘটনায় আহত হয়েছে প্রায় ২০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানি।

প্রত্যক্ষদর্শী মো. নুরুল মুমিন জানান, চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটে। বাসের ছাদের এক এক পাশ উড়ে যায়। ঘটনা স্থলে অনেকজন মারা গেছে। কিন্তু কয়জন মারা গিয়েছে এ ব্যাপারে বলতে পারছি না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসে একটি টিম।

‎অল্পের জন্য বেঁচে যাওয়া যাত্রীবাহী বাসে থাকা সেনাবাহিনীর এক সদস্য বলেন, বাসটির যাত্রা শুরু থেকেই বাসচালক গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল। যাত্রীরা অনেক নিষেধ করলেও তিনি বারণ শুনেননি।

‎সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইমরান বলেন, দুর্ঘটনার পরপর প্রায় ২৫ জনকে কমপ্লেক্সে উদ্ধার করে নিয়ে আসা হয়। তারমধ্যে পাঁচজন মারা যায়। আহতদের মধ্য থেকে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানেরা হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে ।

‎কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাকির রাব্বানী বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী পাঁচ জন নিহত হয়েছে। তার মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত হয়েছে প্রায় ২০ জন।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি