সিলেট টেস্ট টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

বাংলাদেশ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল একবারই। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে অনুষ্ঠিত একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল ৭ উইকেটের ব্যবধানে। ওই ম্যাচেই অনবদ্য এক সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। ১২৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর অবশ্য আরও দুটি সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের এই সেরা ব্যাটার।

প্রায় আড়াই বছর পর আবারও মুখোমুখি দুই দেশ। এবার ঢাকায় নয়, সিলেটে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি সিলেটে হলেও, শেষটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে। সিরিজের প্রথম ম্যাচে টস করতে নামেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অ্যান্ডি বালবিরনি।

এই ম্যাচে টস জিতলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। টস জিতেই ব্যাট করার করার সিদ্ধান্ত নিলেন তিনি। ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে।

২০২৩ সালের সেই টেস্ট সিরিজের সঙ্গে এবারের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে অনেক পরিবর্তন। সেবার দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। একাদশে ছিলেন তামিম ইকবালের মত দেশের অন্যতম সেরা ব্যাটার। এবার সাকিব নেই। তামিম ইকবাল এরই মধ্যে অবসর ঘোষণা করে ফেলেছেন। দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসনে শান্ত। নাহিদ রানা, হাসান মুরাদদের মত তরুণরা রয়েছেন দলে।

অন্যদিকে আয়ারল্যান্ডের দলটিতে রয়েছে চার নবাগত ক্রিকেটার- কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, জর্ডান নিল ও লিয়াম ম্যাকার্থি। লেগ-স্পিনার গ্যাভিন হোইও সম্ভাব্য অভিষেক হতে পারেন। অধিনায়ক হিসেবে রয়েছেন সেই অ্যান্ডি বালবিরনিই।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স