সিলেটকে হারিয়ে প্লে-অফে বরিশাল

সবার আগে বিপিএল থেকে ছিটকে পড়লো সিলেট স্ট্রাইকার্স। আরিফুল হকের দলকে ৮ উইকেট আর ৪ ওভার হাতে রেখে হারিয়ে রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো ফরচুন বরিশাল।

বরিশালের বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। তামিম ইকবালের দলের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১১৭ রানের। তাওহিদ হৃদয় (৬) আর ডেভিড মালান (৯) ব্যর্থ হলেও তামিম আর মুশফিক মিলে ৬০ বলে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেন।

তামিম ৫১ বলে ৬ বাউন্ডারিতে ৫০ রানে অপরাজিত থাকেন। মুশফিক ৩০ বলে ৪ চার আর ১ ছক্কায় করেন হার না মানা ৪২।

এর আগে দুইদিন বিরতি দিয়ে শুরু হওয়া বিপিএলে আজ সিলেট স্ট্রাইকার্সকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়েছে বরিশাল।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিং নেয় সিলেট। দলীয় ৩৪ রানের মাথায় চার টপঅর্ডার জর্জ মুনসে (৭ বলে ৪), জাকির হাসান (৯ বলে ৯), রনি তালুকদার (৫ বলে ৪) ও কাদিম অ্যালিনে (২ বলে ০) সাজঘরে ফেরত গেলে চাপে পড়ে আরিফুল হকের দল।

বরিশালের বোলারদের তোপের মুখে টিকে থাকার লড়াইটা করেন শুধু আহসান ভাটি। তার ইনিংস থামে ২৯ বলে ২৮ রানে মোহাম্মদ নবির বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ হয়ে। সিলেটের হয়ে এটিই সর্বোচ্চ রানের স্কোর।

এরপর ১৯ বলে ২৪ রান করেন জাকের আলী। জেমস ফুলারের বলে ডানহাতি ব্যাটার ক্যাচ হন নবির হাতে। তানজিম হাসান ১৩ আর আরিফুল হক করেন ১২ রান। বাকিদের কেউ দুই অংশ স্পর্শ করতে পারেননি। এতে ১৮.১ ওভারে অলআউট হয় সিলেট।

বল হাতে বরিশালের হয়ে ৭ রানে ৫ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও জেমস ফুলার।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর