সিরিয়ায় ৯ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে দাবি করেছে সেন্টকম।

সেন্টকম বলেছে, তারা সিরিয়ার দুই জায়গায় ৯টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো কয়েকটি হামলার জবাবে দেশটিতে অবস্থিত ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে হামলা করা হয়েছে।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযানে অংশ নেওয়া মার্কিন ও যৌথ বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা হামলার পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এসব বিমান হামলা করা হয়েছে।

রয়টার্সের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালায়। গত ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এ হামলা চালানো হয়েছিল।

সিরিয়ায় ৯০০ ও ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা বর্তমানে অবস্থান করছে। মূলত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য এসব সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।  

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি