সিঙ্গাপুরে টানা ১৪ বারের মতো জয় পেলো পিপলস অ্যাকশন পার্টি

সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা ১৪তম বারের মতো জয় পেয়েছে দেশটির শাসক দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। এর মাধ্যমে টানা ৬০ বছরের শাসন আরও দীর্ঘায়িত করল দলটি, যা ১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হওয়ার আগ থেকেই ক্ষমতায় রয়েছে।

শনিবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৯৭টি আসনের মধ্যে ৮৭টিতেই জয় পেয়েছে পিএপি। স্থানীয় গণমাধ্যম বলছে, দলটি এবারের নির্বাচনে ৬৫ দশমিক ৫৭ শতাংশ ভোট পায়, যা ২০২০ সালের ৬৪ দশমিক ২ শতাংশ থেকে কিছুটা বেশি।

এই বিজয় বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের প্রতি জনগণের আস্থা ও সমর্থনকে নির্দেশ করে। গত বছর ওং চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি লি হসিং লুংয়ের স্থলাভিষিক্ত হন, যিনি দুই দশক ধরে প্রধানমন্ত্রী ছিলেন ও আধুনিক সিঙ্গাপুরের স্থপতি লি কুয়ান ইয়েওয়ের পুত্র।

এবারের নির্বাচনে প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টি আগের মতোই ১০টি আসন ধরে রেখেছে, যা সিঙ্গাপুরে কোনো বিরোধী দলের সর্বোচ্চ আসন ধরে রাখার নজির।

সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় ও বাসস্থান বড় ইস্যু ছিল। প্রধানমন্ত্রী ওংয়ের সরকারকে সামনে অর্থনৈতিক মন্দা ও বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের প্রভাব মোকাবিলা করতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট