সিঙ্গাপুরের গেটাই শোতে গাইলেন তাশফি, পেলেন সম্মাননা

চায়না সংস্কৃতিতে ক্যালেন্ডার অনুযায়ী সপ্তম মাসের পনেরো তম দিনটি তাদের জন্য বিশেষ। চীনসহ দক্ষিণপূর্ব এশিয়ায় বুদ্ধ ধর্মবলম্বীদের মধ্যে এ দিনটি উদযাপনে যুগযুগ ধরে আয়োজিত হচ্ছে ‘ঘোস্ট ফেস্টিভ্যাল’।চীনের বাইরে মালয়শিয়া ও সিঙ্গাপুরে প্রতি বছরই আয়োজিত হয় এ উৎসব।

উৎসবের রঙে রঙিন নানা আয়োজনে বর্ণিল এই ফেস্টিভ্যাল এ প্রতি সন্ধ্যায় মঞ্চে গান গাইতে আসেন বিশ্বের নানা প্রান্তের তারকারা। সান্ধ্য আয়োজনে গানের এ পারফরম্যান্স এর নাম গেটাই।

চলতি বছর সিঙ্গাপুরে আয়োজিত এ গেটাই শো-এর ১৬ তম বর্ষপূর্তি আয়োজনে একমাত্র বিদেশি অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রিত হন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাশফি। স্থানীয় তারকাদের ভীড়ে পোস্টারে তাশফিকে বিশেষ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে- কেননা তিনিই ছিলেন এবারের আসরের হেডলাইনার অর্থাৎ প্রধান শিল্পী।

বিষয়টিকে দারুণ প্রাপ্তি হিসেবে দেখছেন তাশফি। কী করে এ আয়োজনে যুক্ত হলেন জানালেন তাও।

তিনি বলেন, আফ্রিকান মিউজিশিয়ান এলি কিপাংগা, ইন্ডিয়ায় ব্যাঙ্গালুরে গান করতে গিয়ে তার সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব। ও বেশ কিছুদিন চীনে ছিল। চীনের সংগীতাঙ্গনেও সে বেশ পরিচিত ও জনপ্রিয়। তার মাধ্যমেই সিঙ্গাপুরের এই উৎসবের আয়োজকের সঙ্গে পরিচয়। ২০১৯ এ প্রথম আমন্ত্রিত হই এ উৎসবে। মঞ্চে আমার গান শুনে সবাই খুব এপ্রিশিয়েট করে। এবার গেলাম হেডলাইনার হিসেবে। এটা অনেক গর্বের ব্যাপারে আমাদের সংগীতাঙ্গনের জন্যও। দারুণ রেসপন্স পেয়েছি শ্রোতাদের। আয়োজকরাও আমাকে সম্মানিত করেছেন।

উৎসবের শেষ দিনে গালা ডিনারে পারফর্ম করেছেন তাশফি। গেয়েছেন হুইটনি হিউস্টন, ক্লোড প্লে, ডুয়ো লিপা, ব্রুনো মার্স এর বেশকিছু গান পরিবেশন করেন তিনি। গান করেছেন স্থানীয় জনপ্রিয় ব্যান্ড সুপার সিক্স এর সঙ্গেও। পারফর্মেন্স শেষে তাকে ‘বিশেষ সম্মাননা’ তুলে দেওয়া হয় আয়োজকের পক্ষ থেকে।

এর আগে গত জুলাইতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফুয়াদ এন্ড ফ্রেন্ডস এর হয়ে শো করেছিলেন তাশফি। সম্প্রতি কোক স্টুডিওর ‘দেওয়ানা’ গানটি নতুন করে দারুণ জনপ্রিয়তা এনে দেয় তাশফিকে।

২০২৩ সালে সদ্য প্রয়াত ব্যান্ড কিংবদন্তি শাফিন আহমেদ তার কম্পোজিশানে প্রকাশ করেন ‘মগ্ন ছিলাম’ শিরোনামে একটি গান। চলতি বছর প্রকাশিত হয় নিজের কথা ও সুরে ‘আজ তুমি নেই’। সামনেই ফুয়াদ আল মুক্তাদির এর কম্পোজিশানে আসছে আরও একটি নতুন গান।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের