‘সিকান্দার’ সিনেমা নিয়ে কি ভয় পাচ্ছেন সালমান খান

ঈদ উপলক্ষে আগামীকাল মুক্তি পাচ্ছে (৩০ মার্চ) বলিউড ভাইজান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। তার অনুরাগীরা এটি উপভোগ করার জন্য মুখিয়ে আছেন। সিনেমার ট্রেলারেই ভাইজান বুঝিয়ে দিয়েছিলেন যে এবার বক্স অফিস তিনি কাঁপাতে যাচ্ছেন। কখনো অ্যাকশন রূপে কখনো রোমান্টিক হিরোর বেশে ষাট বছর বয়সী সুপারস্টারকে দেখে বড়পর্দায় দেখায় অপেক্ষায় আছেন সালমানপ্রেমীরা। এমন আবহে কোনোরকম বিতর্ক চাইছেন ভাইজান।

এর আগে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন সালমান। এবার ‘সিকান্দার’র প্রচারে গিয়ে তার মন্তব্য, ‘অনেক বিতর্ক দেখেছি জীবনে। আর কোনো বিতর্ক চাই না ভাই। তাছাড়া আমার মনে হয় না, বিতর্ক দিয়ে সিনেমা হিট করানো যায়। অনেক সময় যে এই বিতর্কের কারণেই সিনেমার মুক্তি পিছিয়ে যায়, তেমন ঘটনার সাক্ষীও থেকেছি আমরা। এমনো হয়েছে, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত মুক্তির তারিখ পিছিয়েছে। এখনো হাতে সময় আছে। আরও ৩-৪ দিন যেতে দাও, সিনেমাটা রিলিজ করুক।’

এরপরই রসিকতা করে ভাইজান আরও বলেন, ‘নাহ, তারপরও অবশ্য কোনো বিতর্ক চাই না আমার।’ আসলে ‘সিকান্দার’র প্রচারে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, বর্তমানে তো প্রতিটা সিনেমা নিয়েই বিতর্ক হয়। সেই প্রেক্ষিতেই সালমানের এমন মন্তব্য। ভাইজান অবশ্য তার ‘বিতর্ক এলার্জি’ নিয়ে এখানেই থামেননি।

সালমান বলেন, ‘তবে বর্তমানে এটা সত্যিই ট্রেন্ড হয়েছে দেখছি। এই তো বছর খানেক আগে বিতর্কে পড়ে আমাকে “লাভরাত্রি” সিনেমাটার নাম পরিবর্তন করতে হয়েছিল। যদিও তার কোনো দরকার ছিল না, আর আমরা চাইওনি নামটা বদলাতে। তবে একটাই দাবি, আমাদের পরিবার থেকে এই বিতর্ক বিষয়টা দূরে থাকুক। এ জীবনে অনেক দেখে ফেলেছি আর নয়!’ ফলে অনেকে বলছেন সালমান ‘সিকান্দার’ সিনেমাটি নিয়ে কোনো ধরনের বিতর্কে যেতে ভয় পাচ্ছেন।

এদিকে মুক্তির আগেই শনিবার (২৯ মার্চ) সালমানের পিঠ চাপড়ে দিয়েছেন সঞ্জয় দত্ত। তার অভিনীত ‘ভূতনি’ সিনেমার ট্রেলার লঞ্চে গিয়েছিলেন ভাইজান সে সময় সঞ্জয় সালমানের সিনেমার মন্তব্য করে বলেন, ‘ট্রেলার তো সুপারহিট। আমার ছোট ভাই, ওর জন্য আমি সবসময়ে প্রার্থনা করি। ঈশ্বর ওকে অঢেল দিয়েছেন। আর এই সিনেমাটাও সুপারহিট হবে।’

সঞ্জয় দত্তের প্রশংসায় ‘সিকান্দার’র পালে যে আরও হাওয়া লাগল, তা বলাই যায়। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, ‘প্রথম দিনেই বক্স অফিসে ৫০ কোটি রুপির উপর ব্যবসা করবে সালমানের সিনেমাটি।’

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে