সালমান খানের সঙ্গে অভিনয় করা ‘মুন্নি’ ১০ বছর পর সুখবর দিলেন

‘বজরঙ্গি ভাইজান’র সেই নির্বাক ছোট্ট মুন্নিকে কি ভুলে থাকা যায়? সালমান খানের সঙ্গে অভিনয় করে যে মেয়েটি হৃদয়ে জায়গা করে নিয়েছিল, সেই হর্ষালি মালহোত্রা প্রায় এক দশক পর আবার ফিরছেন বড়পর্দায়-তাও দক্ষিণী ইন্ডাস্ট্রির জমজমাট সিনেমায়।

জানা গেছে, হর্ষালি অভিনয় করতে যাচ্ছেন তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণর নতুন সিনেমা ‘অখণ্ড ২’-এ। এটিই হতে যাচ্ছে তার তেলুগু ডেবিউ। খবরটি নিশ্চিত হওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।

মাত্র সাত বছর বয়সে ‘বজরঙ্গি ভাইজান’-এ মুন্নির চরিত্রে অভিনয় করে হর্ষালি পেয়েছিলেন প্রবল জনপ্রিয়তা, সমালোচকদের প্রশংসা এবং একাধিক পুরস্কারের মনোনয়ন। এরপর আর তাকে বড়পর্দায় দেখা যায়নি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ফিরছেন তিনি।

পরিচালক বোয়াপাটি শ্রীনুর পরিচালনায় তৈরি হচ্ছে ‘অখণ্ড ২’। নিজের প্রত্যাবর্তনের খবরটি হর্ষালি জানিয়েছেন এক আবেগঘন পোস্টে। লিখেছেন-“মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; সে ছিল একটি অনুভূতি। আপনাদের ভালোবাসা নিয়েই এতদিন প্রস্তুতি নিয়েছি, শিখেছি…যাতে ফিরতে পারি আরও শক্তভাবে, আরও পরিণতভাবে।”

এরই মধ্যে সিনেমার প্রথম সিঙ্গল ‘দ্য তাণ্ডবম’ মুক্তি পেয়েছে জমকালো আয়োজনে। সেখানে নন্দমুরি বালকৃষ্ণের পাশে দেখা যায় নতুন রূপে হর্ষালিকেও। তার লুক দেখে মুগ্ধ ভক্তরা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে এসেছে প্রশংসার বার্তা।

সূত্র বলছে-সিনেমাটিতে হর্ষালি অভিনয় করবেন ‘জনানি’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে, যা গল্পের মোড় ঘুরিয়ে দেবে। কিংবদন্তি বালকৃষ্ণর সঙ্গে কাজ করেই শুরু তার দ্বিতীয় অধ্যায়।

এ ছবিটি শুধু তেলুগু নয়-হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালমসহ পাঁচ ভাষায় মুক্তি পাবে। ফলে প্যান–ইন্ডিয়া দর্শকের কাছে পৌঁছানোর বড় সুযোগ পাচ্ছেন হর্ষালি।

‘বজরঙ্গি ভাইজান’র আবেগঘন মুন্নির পর এবার তাকে দেখা যাবে অ্যাকশন-ধর্মীয় ঘরানার সিনেমায়। অপেক্ষায় ভক্তরা-এক যুগ পর বড়পর্দায় হর্ষালি কতটা আলো ছড়ান, সেটিই এখন দেখার।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর