সালমানের বাড়িতে গুলির নতুন তথ্য দিলেন অভিযুক্ত

বলিউড তারকা সালমান খানের বাড়িতে গত এপ্রিলে দুষ্কৃতকারীরা গুলি চালিয়েছিল। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এদের মধ্যে ভিকি কুমার গুপ্ত নামে এক অভিযুক্ত সোমবার (৫ আগস্ট) জামিনের আবেদন করেছেন।

পুলিশ আগেই সালমানের বাড়িতে গুলির ঘটনায় জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগসূত্র পেয়েছে। কিন্তু অভিযুক্ত ভিকি কুমার গুপ্ত বলেছেন ভিন্ন কথা। এ ব্যাপারে নতুন তথ্য দিয়েছেন তিনি।

ভিকি বলেছেন, এ ঘটনায় লরেন্স বিষ্ণোইয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। তার নাম অকারণে আনা হচ্ছে। ২৬ বছর আগে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে সালমান খানকে ভয় দেখানই ছিল গুলি চালানোর আসল কারণ।

এদিকে গত মাসে দিল্লির একটি আদালতে মামলাটির চার্জশিট পেশ করেছে পুলিশ। সেই চার্জশিটে লরেন্স বিষ্ণোই, তার ভাই আনমোল বিষ্ণোই এবং চক্রের মূল সদস্য রোহিত গোধারাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ এপ্রিল সকালে সালমানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি করে ভিকি কুমার গুপ্ত ও সাগর পাল নামে দুই ব্যক্তি পালিয়ে যায়। পরে গুজরাটে তাদের গ্রেফতার করা হয়। এরপর সোমবার ভিকি কুমার গুপ্ত এবং তার আইনজীবী অমিত মিশ্র, সুনীল মিশ্র এবং পঙ্কজ ঘিলদিয়ালের মাধ্যমে আদালতে জামিনের আবেদন করেন। বিশেষ বিচারক বিডি শেল্কে এ মামলায় রাষ্ট্রপক্ষের কথা শুনতে চান। পাশাপাশি ১৩ আগস্ট পরবর্তী শুনানি স্থগিত করা হয়েছে।

এদিকে জামিনের আবেদনে বলা হয়েছে, আবেদনকারী আসলে বিভিন্ন মাধ্যমে লরেন্স বিষ্ণোই দ্বারা উদ্বুদ্ধ হয়েছেন। ভিকি কুমার গুপ্ত আরও বলেছেন, তিনি দরিদ্র পরিবারে জন্মেছেন, বিহারের একটি প্রত্যন্ত গ্রামে তার বাড়ি। তিনি ছিলেন ঋণগ্রস্ত। এ কারণে তিনি অপরাধের সঙ্গে জড়িয়েছিলেন।

পিটিশনে বলা হয়েছে, ১৯৯৮ সালে রাজস্থানে বিষ্ণোই সম্প্রদায় ভক্তি করে এ রকম দুটি কৃষ্ণ হরিণ হত্যার কারণে সালমান খানকে ভয় দেখানোই ছিল উদ্দেশ্যে। কারণ তিনি এখনও নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাননি। এ মামলায় সালমান দোষী প্রমাণিত হয়েছিলেন। যদিও পরে হাইকোর্ট এ অভিনেতাকে মুক্তি দেন।

বিষ্ণু-পূজারি বিষ্ণোই সম্প্রদায় কয়েকশ বছর ধরে কিছু রীতি মেনে চলেন। সে রীতির মূলনীতি প্রকৃতির সুরক্ষা, বৃক্ষ ও প্রাণী রক্ষা। বিশেষ করে ওই কৃষ্ণ হরিণকে বিষ্ণোই সম্প্রদায় পবিত্রজ্ঞান করে ভক্তি করে। প্রাচীন হিন্দু পুরানে এই কৃষ্ণ হরিণের ব্যাপারে বলা হয়েছে যে, এরা ভগবান কৃষ্ণের রথ টানতো।

  • Related Posts

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    বলিউড তারকা হৃতিক রোশন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন। দুই ছেলে হ্রিহান রোশন ও হৃদান রোশনকে নিয়ে গর্ব, ভালোবাসা আর জীবনের নানা শিক্ষা তুলে ধরেছেন তিনি।…

    Continue reading
    র‍্যাপার থেকে নেপালের ভোটের মাঠে এগিয়ে: যেভাবে হলো বালেন্দ্রর উত্থান

    নেপালের চলমান সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় চমক দেখাচ্ছেন কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ, যিনি র‍্যাপার থেকে রাজনীতিক হয়ে উঠেছেন। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বালেন শাহের দল প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড়…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি