সাবেক ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট মারা গেছেন

যুক্তরাজ্যের সাবেক উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট মারা গেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রেসকটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৮৬ বছর বয়সী প্রেসকট দীর্ঘদিন ধরে আলঝেইমারে ভুগছিলেন।

প্রেসকটের পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় স্বামী, বাবা এবং দাদা, জন প্রেসকট বুধবার (২০ নভেম্বর) ৮৬ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। মৃত্যুর সময় তার পরিবারের ভালোবাসা এবং মেরিয়ান মন্টগোমেরির জ্যাজ সঙ্গীতে তাকে ঘিরে ছিলেন।’

জন প্রেসকট টনি ব্লেয়ারের লেবার সরকারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন। 

প্রেসকট টনি ব্লেয়ার সরকারের অন্যতম যোগ্য মন্ত্রী ছিলেন। সরল ও স্পষ্টভাষী বক্তব্যের জন্য তিনি পরিচিত ছিলেন। লেবার পার্টির ঐতিহ্যবাহী বামপন্থি ও আধুনিকতাবাদী অংশের মধ্যে সেতুবন্ধন তৈরি করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি