সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ভারতে আটক হওয়া ১৪ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিজিবির সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম ও বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলির নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

শনিবার রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটকররা হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বদনীডাঙ্গা এলাকার আফজাল শেখের ছেলে মিজানুর রহমান শেখ, আফজাল শেখর স্ত্রী শারমিন আক্তার, ছেলে শামীম শেখ, মেয়ে রুমা শেখ, আফজাল শেখের কবির শেখ, তার স্ত্রী তফুরা বেগম, সানকিডাঙ্গা এলাকার মোস্তফা শিকদারের ছেলে নজরুল শিকদার, তার স্ত্রী মোছা. কহিনুর বেগম, পিরোজপুর জেলার জিয়ানগর থানার চন্ডিপুর গ্রামের হানিফ মৃধার ছেলে আরমান মৃধা, তার স্ত্রী হাজেরা আক্তার, ছেলে হাফিজুল, মেয়ে আমিনা, চুন্ন শেখর স্ত্রী মুকুল বেগম ও সাতক্ষীরা আশাশুনি উপজেলার পদ্মবেউলা গ্রামের মোসলেম মোড়লের ছেলে আব্দুল কাদের মোড়ল।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর থানায় তাদের হস্তান্তর করে বিজিবি। নাম-ঠিকানা যাচাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • Related Posts

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ থেকে বাদ দেওয়ায় নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশ দলের। সবশেষ গত বছরের নভেম্বরে ঘরের মাঠে আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাই ছিল…

    Continue reading
    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ‘ভূত বাংলা’ বক্স অফিসে ভূতুড়ে ঝড় তুলেছে। মুক্তির মাত্র ৯ দিনেই সিনেমাটি ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে, যা নিয়ে দারুণ উচ্ছ্বাস দেখা যাচ্ছে দর্শক…

    Continue reading

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার