সাগরপথে মালয়েশিয়া যেতে পাহাড়ে অবস্থান বাংলাদেশি ও রোহিঙ্গাদের

কক্সবাজারের টেকনাফে পাহাড়ে অবস্থান করে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় ১৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। তাদের মধ্যে আটজন বাংলাদেশি ও আটজন রোহিঙ্গা। আর একজন মানবপাচাকারীকে আটক করা হয়।

তিনি হলেন- টেকনাফের বাহারছড়া মধ্যম কচ্ছপিয়া গ্রামের মো. গফুরের ছেলে মো. আব্দুল্লাহ (২৫)।

নৌবাহিনীর সূত্রে জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) গোপন সংবাদ আসে যে, বাহারছড়ার মধ্যম কচ্ছপিয়া পাহাড়ে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে ৪০-৫০ জনকে কয়েকটি ঘরে জমা রাখা হয়েছে। এ তথ্য পেয়ে টেকনাফ নৌবাহিনীর একটি দল মানবপাচার চক্রের মূলতোহা কেফায়াত উল্লাহকে আটকের চেষ্টা করে। তবে কেফায়েত উল্লাহ পাহাড়ের দিকে পালিয়ে যান। এরপর তাকে ধরতে গেলে পাহাড়ের বিভিন্ন ঢালে মালয়েশিয়াগামী ভিকটিমদের পাওয়া যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নৌবাহিনীর একটি দল সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গা নারী-শিশুকে উদ্ধার করেছে। এসময় এক পাচারকারীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের