সাকিব দেশে ফিরছেন বৃহস্পতিবার!

গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর ভেঙে দেওয়া হয় সংসদ।

সদস্যপদ হারান সাকিব আল হাসান। পরবর্তীতে হত্যা মামলাও হয় তার নামে। যে কারণে দেশে আর আসা হয়নি এই অলরাউন্ডারের। তবে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আগামী বৃহস্পতিবার আসতে পারেন তিনি।

টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ থেকে অবসরের ঘোষণা ইতোমধ্যেই দিয়েছেন সাকিব। নিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন তিনি। যে কারণে বৃহস্পতিবার দেশে ফিরবেন এই অলরাউন্ডার। বিষয়টি বিসিবির এক সূত্র নিশ্চিত করে আজ।

সাকিবের দেশে আসা নিয়ে হয়েছিল অনেক গুঞ্জন। ছাত্র আন্দোলেন তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর থেকে ধারণা করা হচ্ছিল আর দেশে ফিরছে না তিনি। পরে অবশ্য এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেন এই তারকা। এতেও অনেকের মন গলেনি। তবে সাকিবের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে খেলার আগ্রহ প্রকাশ করেন সাকিবও, তবে শর্ত ছিল তাকে যেন দেশ ত্যাগের নিশ্চয়তা দেওয়া হয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সাকিবের দেশে ফিরতে বাঁধা দেখছেন না তিনি। বর্তমান সরকারের একজন প্রতিনিধির কাছ থেকে এমন সবুজ সংকেত পেয়ে এবার দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন সাকিব। আগামী বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। এছাড়া শুক্রবার সাকিবের দলীয় অনুশীলনে যোগ দেওয়ার কথা আছে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প