সাইফকে ৬ বার ছুরিকাঘাত, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

নিজ বাড়িতেই দুর্বৃত্তের হাত থেকে ছোট ছেলে জেহকে বাঁচাতে ধস্তাধস্তি হয় বলিউড অভিনেতা সাইফ আলি খানের। এক পর্যায়ে সেই দুর্বৃত্ত সাইফকে ৬ বার ছুরিকাঘাত করে পালিয়ে যান।

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিউরোসার্জারি হয়েছে আহত সাইফের। কসমেটিক সার্জারি এখনও চলছে বলে খবর।

লোকমার্ট- এর রিপোর্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।  

বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে এ হামলার শিকার সাইফ আলি খান। কড়া নিরাপত্তা পেরিয়ে কীভাবে ১২ তলায় পতৌদি ম্যানসনে পৌঁছাল হামলাকারী সে প্রশ্নে অবাক পুলিশসহ অনেকেই। এরই তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এক নারী কর্মীর সহায়তায় পতৌদি ম্যানসনের ভেতরে ঢুকে পড়েন হামলাকারী যুবক। সেখানেই সারারাত গা-ঢাকা দিয়ে থাকেন। এরপর রাত ১টার পর বের হয়ে সাইফপুত্র জেহ এর ঘরে ঢোকার চেষ্টা করেছিলেন সেই যুবক। জেহ’র ন্যানি ওই যুবককে দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনেই সাইফ ঘর থেকে বেরিয়ে আসেন। হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি হয় তার। পরিবারকে রক্ষা করতেই প্রাণপণ চেষ্টা করেন অভিনেতা। এ সময় হামলাকারীর উপর্যুপরি আঘাতে গুরুতর আহত হন ছোটে নবাব।  

এদিকে ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ। স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। সাইফ আলির বাড়ির তিনজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পশ্চিম বান্দ্রার সমস্ত বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।  

এদিকে পতৌদি ম্যানশনের কর্মচারীদের কাছে পুলিশ জানতে চেয়েছে, গত দুদিনে কারা কাজ করতে এসেছিল। ওই ভবনের সব ফ্ল্যাটের সব সিসিটিভি ফুটেজ সিজ করেছে পুলিশ।  

লোকমার্ট-এর রিপোর্ট অনুযায়ী, বলিউড অভিনেতা সালমান খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলার সঙ্গে সাইফ আলির ওপর হামলা ঘটনার কোনো যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। বলিউড ‘ভাইজানের’  বন্ধু বাবা সিদ্দিকির হত্যার সময়ই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এই ঘটনার জন্য দায়ী সালমান খান। কৃষ্ণসার হরিণ হত্যার সময় সালমানের সঙ্গে ছিলেন সাইফ। আরও ছিলেন বলিউড অভিনেত্রী নীলম, টাবু ও সোনালি। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের চলাকালে হরিণ শিকারের এই ভুল করেন সালমান।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের