সল্টের সেঞ্চুরি, সাকিবের সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড

ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে ২-১ ব্যবধানে। এরপর ইংল্যান্ডের চোখ যায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। সংক্ষিপ্ত ফরম্যাটে এবার দুর্দান্ত শুরু করলো ইংলিশরা। ফিল সল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৯ বল আর ৮ উইকেট হাতে রেখে জয় পায় ইংল্যান্ড।

ব্যাটিংবান্ধব উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ২০০’র আগে আটকাতে ইংল্যান্ডকে সহায়তা করেন সাকিব মাহমুদ। ক্যারিবিয়ানদের বিপক্ষে শনিবার ক্যারিয়ার সেরা বোলিং করেন ডানহাতি এই ইংলিশ পেসার। এরমধ্যে ৩টি উইকেটই পাওয়ারপ্লেতে নেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে ফেলে ১১৭ রানেই। নবম উইকেটে ২৬ বলে ৪৯ রানের জুটি করে স্বাগতিকদের চ্যালেঞ্জিং পুঁজি তুলতে সহায়তা করেন রোমারিও শেফার্ড ও গুদাকেশ মোতি। সাকিবের বলে আউট হওয়ার পর আগে ১৪ বলে ৩৩ রান করেন মোতি। শেফার্ড ২২ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৩৮ রান করেন নিকোলাস পুরান। ১৭ বলে ৩০ রান করেন আন্দ্রে রাসেল। এতে ১৮২ রানের পুঁজি পায় স্বাগতিকরা।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ঝড় তোলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। তৃতীয় উইকেটে জ্যাকব বেথেলকে নিয়ে ১০৭ রানের অপরাজিত জুটি করেন তিনি। শৈশবকালে বার্বাডোজে ৬ বছর কাটানো সল্ট ৫৪ বলে ১০৩ রানের (৯ চার ৬ ছক্কা) হার না মানা ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন।

সল্টের সঙ্গে ৩৬ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন বেথেল। এতে ৮ উইকেটের বড় জয় পায় ইংল্যান্ড।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি