সম্প্রীতি হুমকিতে, কঙ্গনার ছবি মুক্তি না দেওয়ার আহ্বান

বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে প্রস্তুত ‘ইমার্জেন্সি’। বলিউডের এই সিনেমায় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। তখন তিনি ছিলেন মামুলি এক বিজেপি সমর্থক। এখন তিনি দলটির সাংসদ। এই সংসদ সদস্যের সিনেমা মুক্তি না দেওয়ার আহ্বান জানিয়েছে পাঞ্জাবের শিখ ধর্মাবলম্বীদের রাজনৈতিক সংগঠন শিরোমণি অকালি দল।

এর আগে অবমুক্ত হয় ‘ইমার্জেন্সি’ ছবির ট্রেলার। তখনই শিখ সমাজে ছবিটি নিয়ে আপত্তি ওঠে। এবার এই ছবি মুক্তি না দিতে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে অনুরোধ জানিয়েছে তারা। দলটির মত, ‘ইমার্জেন্সি’ মুক্তি পেলে দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট হতে পারে। সংগঠনের দিল্লি শাখার সভাপতি পরমজিৎ সিং স্বর্ণের মতে, ছবির ট্রেলারে ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে, যা শিখ সম্প্রদায়ের জন্য অবমানকর। ছবির মাধ্যমে ঘৃণা ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের ভুল তথ্য পাঞ্জাবের সামাজজীবন সম্পর্কে দর্শকের কাছে নেতিবাচক বার্তা পৌঁছাবে।

১৯৭৫ সালের ২৫ জুন ভারতে জরুরি অবস্থা জারি করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পরবর্তী দুবছর দেশটির নাগরিকদের অধিকার খর্ব করা হয় বলে ছবিতে দেখানোর অভিযোগ উঠেছে। পরমজিত বলেছেন, ‘এই কারণেই সিনেমাটি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। সেটা অনুমান করেই আমরা সেন্সরবোর্ডের কাছে ছবিটি মুক্তি না দেওয়ার আবেদন জানিয়েছি। কারণ বাকস্বাধীনতা আর উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের মধ্যে পার্থক্য আছে।’ তবে ছবি মুক্তি বন্ধ হচ্ছে কি না সে ব্যাপারে সেন্সরবোর্ড এখনও কোনও নির্দেশ দেয়নি।

কঙ্গনার দাবি, ‘ইমার্জেন্সি’র ট্রেলার অবমুক্তির পর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মহারাষ্ট্র, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তার আবেদন করেছেন এই অভিনেত্রী। তার মতে, সিনেমার প্রচারণায় বের হয়ে যে কোনো সময় তিনি হামলার শিকার হতে পারেন। চলতি বছর লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হয়েছেন কঙ্গনা।

  • Related Posts

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading
    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩