সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু, ভারতজুড়ে সফর স্থগিত করলেন বিজয়

নিজ রাজনৈতিক দলের জনসভায় পদদলিত হয়ে ৪১ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে ভারতজুড়ে সফর স্থগিত করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের দল তামিলাগা ভেত্ত্রি কাজাগমের (টিভিকে) জনসভায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১ অক্টোবর) দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ঘোষণায় বলা হয়, প্রিয়জনদের হারানোর বেদনা ও শোকে আচ্ছন্ন থাকায় টিভিকে প্রধানের আগামী দুই সপ্তাহের জনসভা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। পরবর্তীসময়ে এই সভাগুলোর নতুন তারিখ জানানো হবে।

এদিকে, পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৫১ বছর বয়সী এই অভিনেতা। এরই মধ্যে হামলার আতঙ্কে বাড়ানো হয়েছে তার নিরাপত্তা।

পুলিশ জানিয়েছে, শনিবারের জনসভায় প্রায় ৩০ হাজার মানুষ জড় হয়ছিল এমন এক স্থানে, যার ধারণক্ষমতা মাত্র ১০ হাজার। পুলিশ আরও দাবি করেছে, সমাবেশে নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয় এবং খাদ্য ও পানীয় জলের যথাযথ ব্যবস্থা ছিল না। তাছাড়া দুপুর থেকেই লোকজন সমাবেশস্থলে জমা হতে থাকলেও বিজয় সভাস্থলে পৌঁছান সন্ধ্যা ৭টার দিকে। এসব কারণেই দুর্ঘটনা ঘটে।

তবে টিভিকে নেতারা পুলিশের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, এর আগে তারা বহু বিশাল সমাবেশ করেছেন, কিন্তু কখনো এমন দুর্ঘটনা ঘটেনি। দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, স্থানীয় ডিএমকে নেতাদের ষড়যন্ত্রের ফলেই এই ট্র্যাজেডি ঘটেছে। তবে ক্ষমতাসীন ডিএমকে দল এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর