সবার উদ্দেশে প্রতিবাদী খোলা চিঠি আরশ খানের

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদী এক খোলা চিঠি পোস্ট করেছেন বর্তমান সময়ে ছোট পর্দার আলোচিত অভিনেতা আরশ খান। ওই খোলা চিঠিতে বর্তমান সময়ের অসঙ্গতি, অন্যায়-অনিয়ম, দুর্নীতি ও সমসাময়িক ইস্যু তুলে ধরেন তিনি।

সোমবার (১৮ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে খোলা চিঠি দেন আরশ। জানান তার বেড়ে ওঠা, শিক্ষাজীবন সম্পর্কে। চিঠিতে অভিনেতা তিরস্কার করেন দেশের নানা সমস্যা, রাজনীতি এমনকি জুলাই অভ্যুত্থানের পরবর্তী বর্তমান পরিস্থিতিকে।

সময়ের পাঠকের জন্য অভিনেতা আরশ খানের সে ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-

১৯৯৩ সালের ফেব্রুয়ারীর ২ তারিখ আমার জন্ম। যদিও স্কুল জীবনে ক্লাস টিচার বানায় দিলেন ১৯৯৬ যেনো সরকারি চাকরি পাইতে সুবিধা হয়। ততকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুদ্ধি হবার পর শিখতে শুরু করলাম সম্পর্ক কি!

কে মা, কে বাবা, কে চাচা, কে খালা ইত্যাদি। আল্লাহ কে, নবী কী, ইসলাম কী শিখতে শুরু করলাম। আমার ধর্ম ছাড়াও কী কী ধর্ম আছে তা জানলাম। ১৯৯৮ স্কুলে ভর্তি হলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ বছরে স্কুল জীবন পুরোটাই কাটলো। এর মাঝে আবারও খালেদা জিয়া আসলেন। ফজলুল হক, ফখরুদ্দিন আহমদ আসলেন, আবার শেখ হাসিনা। এর মাঝে চললো আমার কলেজ, ইউনিভার্সিটি।

আমার ২৩ বছরের শিক্ষা জীবনে তার মানে আমি সব কিছুই ভুল শিখেছি। বিশেষ করে ইতিহাস। কারন আমার দেশে সরকারের সাথে সাথে বদলায় বই, বদলায় ইতিহাস, বদলায় শিক্ষা বোর্ডের কার্যক্রম ব্যবস্থা। বদলায় প্রশাসন প্রধান, বদলায় সামরিক বাহিনীর প্রধান এবং তাদের কাজের ধরন। আমার এক জীবনে এক দেশে এক শিক্ষা ব্যবস্থার আওতাধীনে থেকেও সব বদলায় এবং বদলাতেই থাকে।

এই গল্পতো আমার একার না।  আমার দেশের সকল মানুষের জীবন ব্যবস্থা এই। তাহলে আমার ইতিহাস না জানার পেছনে উপরে উঠে আসা সকল ব্যক্তিরাই দায়ী , দায়ী শিক্ষা বোর্ড , দায়ী আমার স্কুল ,কলেজ, ইউনিভার্সিটি।

এই দেশে স্থানের নাম পরিবর্তন করতে করতে আপনারা হাজার কোটি টাকা খরচ করে ফেলেন, হাজার কোটি টাকা যায় বিদেশে, আর বাকি যা থাকে তার সাথেও হাজার কোটি টাকা ঋণ নিয়ে করেন দেশের উন্নতি। যখন যে ক্ষমতায় সে দুধে ধোয়া , যে ক্ষমতায় নাই সেই খারাপ।

গত বছর এই সময়ে আমাকে এক দলের  কর্মীরা প্রচুর উত্যক্ত করেছে অনলাইনে , আবার এই বছর জুতা দিয়ে বরণ করলেন আরেক দল। সম্পর্ক বদলে গেলো একটি পলকে!

আমার অনুজদের প্রতি একটাই উপদেশ, তোমরা সুযোগ পেলেই বিদেশে চলে যেও, নিজের মতন জীবন গড়ে নিও। এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নাই।

তোমাদের ভাই
কালচারাল ফ্যাসিস্ট আরশ খান   

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের