সপ্তম দিনে ধীরগতি, কত আয় করেছে ‘বর্ডার ২’

সানি দেওল ও বরুণ ধাওয়ান অভিনীত যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার ২’ মুক্তির পর পেরিয়ে গেছে এক সপ্তাহ। শুরুর দাপট থাকলেও ধীরে ধীরে সিনেমার বক্স অফিস দৌড়ে ভাটা পড়ার ইঙ্গিত মিলছে। বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি থেকে আয় কমতে শুরু করেছে চোখে পড়ার মতোভাবেই।

ভারতীয় চলচ্চিত্র বাণ্যিজ্যের তথ্যদাতা ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র প্রাথমিক অনুমান বলছে, মুক্তির সপ্তম দিনে সিনেমাটি আয় করেছে ১১.২৫ কোটি রুপি। এর ফলে দেশীয় বক্স অফিসে ‘বর্ডার ২’র মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২২৪ দমমিক ২৫ কোটি রুপি।

সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ৩০ কোটি রুপি আয় করে শক্তিশালী সূচনা করেছিল। সেই সঙ্গে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-কেও ওপেনিং ডে-তে পিছনে ফেলে দেয়। দ্বিতীয় দিনে আয় বাড়ে আরও- শনিবার সংগ্রহ ছিল ৩৬.৫ কোটি রুপি। রোববার ছুটির দিনে সেই অংক পৌঁছে যায় ৫৪ দিশমিক ৫ কোটি রুপিতে।

সবচেয়ে বড় লাফ দেখা যায় ভারতের প্রজাতন্ত্র দিবসে (সোমবার)। ওই দিন একাই ৫৯ কোটি রুপির ব্যবসা করে সিনেমাটি। তবে এরপর থেকেই শুরু হয় ধীরে ধীরে পতন।

মঙ্গলবার আয় নেমে আসে ২০ কোটিতে, আর বুধবার আরও কমে দাঁড়ায় ১৩ কোটি রুপিতে।

প্রথম ৭ দিনের বক্স অফিস হিসাব:
প্রথম দিন (শুক্রবার) ৩০ কোটি রুপি, দ্বিতীয় দিন (শনিবার) ৩৬ দশমিক ৫ কোটি রুপি, তৃতীয় দিন (রবিবার) ৫৪ দশমিক ৫ কোটি রুপি, চতুর্থ দিন (সোমবার) ৫৯ কোটি রুমি, পঞ্চম দিন (মঙ্গলবার) ২০ কোটি রুপি, ষষ্ঠ দিন (বুধবার) ১৩ কোটি রুপি ও সপ্তম দিন (বৃহস্পতিবার) ১১ দশমিক ২৫ কোটি রুপি। মোট সংগ্রহ ২২৪ দশমিক ২৫ কোটি রুপি।

অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ হলো জেপি দত্তের ১৯৯৭ সালের আইকনিক সিনেমা ‘বর্ডার’র এর সিক্যুয়েল। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমায় ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাহসিকতার কাহিনি তুলে ধরা হয়েছে।

সিনেমাটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত। টি-সিরিজের ব্যানারে নির্মিত এই সিনেমায় সানি দেওল ও বরুণ ধাওয়ানের পাশাপাশি রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠি, আনিয়া সিং, মেধা রানা, মোনা সিং ও সোনম বাজওয়া।

প্রথম সপ্তাহে ২০০ কোটির গণ্ডি পার হলেও এখন দেখার, দ্বিতীয় সপ্তাহে ‘বর্ডার ২’ নতুন করে গতি পায় কি না, নাকি ধীরে ধীরে থেমে যায় বক্স অফিসের এই যুদ্ধ।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি