‘সন্ত্রাসবাদে উস্কানির’ অভিযোগে ইতালিতে ২ বাংলাদেশি আটক

ইতালির দ্বীপ সিসিলির রাজধানী পালেরমো থেকে শুক্রবার দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। সামাজিক মাধ্যমে ‘সন্ত্রাসবাদের উস্কানি’ দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির মন্ত্রিপরিষদের ভাইস প্রেসিডেন্ট ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘জিহাদ এবং সন্ত্রাসবাদে উসকানি দেয় এমন কোনো ব্যক্তি ইতালিতে থাকতে পারে না। তাদের এখনই বহিষ্কার করা হোক।’

ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনসার খবরে বলা হয়, আটক ওই দুই বংলাদেশি সামাজিকমাধ্যমে ‘জিহাদ করার আহ্বান’ জানিয়ে পোস্ট দিয়েছিলেন।

সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে উস্কানি দেওয়ার অভিযোগে পালেরমোর প্রসিকিউশন অফিসের নির্দেশে তাদের আটক করা হয়। তাদের গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আটক দুই ব্যক্তির বয়স ১৮ ও ২১ বছর।

আনসা জানায়, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের প্রচারণা সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে। তাছাড়া তাদের বিরুদ্ধে জিহাদ, শহীদ হওয়া এবং সহিংস কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প