শ্রীলীলাকে ‘বিয়ে’ করছেন কার্তিক আরিয়ান

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী শ্রীলীলার প্রেমের গুঞ্জন চলছে দীর্ঘ সময় ধরে। এবার সে গুঞ্জনকেই সত্যি প্রমাণ করলেন অভিনেতার মা মালা তিওয়ারি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মালা তিওয়ারি মুখ খুলেছেন তার ভবিষ্যত পুত্রবধূ সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মালাকে প্রশ্ন করা হয় তিনি কেমন পুত্রবধূ চান? উত্তরে কার্তিকের মা বলেন, ‘পরিবারের সবাই চান হবু বৌমা যেন একজন ভালো ডাক্তার হন।’

মালার এমন উত্তরেই ভক্তরা দুইয়ে দুইয়ে চার গুনছেন। কেননা কার্তিকের মায়ের এমন বক্তব্য ইঙ্গিত দিচ্ছে অভিনেত্রী শ্রীলীলার দিকেই।

অভিনেত্রী শ্রীলীলা বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করলেও তিনি পড়াশুনা শেষ করেছেন চিকিৎসা শাস্ত্রে। শ্রীলীলার মাও একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। বাবা সুরাপনেনি শুভকর রাও বিখ্যাত শিল্পপতি।

এদিকে কার্তিকের পরিবারে সবাই চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। বাবা, মা ও বোন সবাই ডাক্তার। তাই শ্রীলীলাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন এমনটাই অনুমান করছেন ভক্তরা।

এ জল্পনাকে আরও উসকে দিয়েছেন অভিনেতার বোন কৃতিকা। সম্প্রতি কৃতিকা ক্যারিয়ারে মাইলস্টোন উদ্‌যাপন করতে একটি পার্টির আয়োজন করেন। সেখানে আমন্ত্রিত ছিলেন শ্রীলীলাও। অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক নজরে পড়ে উপস্থিত অতিথিদেরও।

২০০১ সালের ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে এক তেলেগু পরিবারে জন্ম নেন শ্রীলীলা। চিকিৎসা শাস্ত্রে পড়াশুনা শেষ করলেও বিনোদন জগতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী। ব্যক্তি জীবনে নরম স্বভাবের এ অভিনেত্রী গুরু আর শোভিতা নামের অনাথ দুই প্রতিবন্ধী শিশুকে দত্তক নিয়েছেন।  

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের